সংবাদ শিরোনাম :
হত্যা মামলার পলাতক আসামি ডালিমের অবস্থান এসপি কার্যালয়ে, সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়লেও পুলিশের দাবি—‘নজরে আসেনি’ পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের অধীনে আনতে ডিসির নির্দেশ ফতুল্লায় এনায়েতনগর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেফতার আটকের পর যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবকে বহিষ্কার আটকের খবরে মুখ খুললেন এমপি পুত্র সজীব, বললেন, ‘উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চলছে’ নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ১ জন গ্রেফতার। চাঁদাবাজির অভিযোগের তদন্তে পুলিশের জিজ্ঞাসাবাদে এমপি পুত্র যুবদল নেতা সজীব ৩৬শে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতি, বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ১৪তম অধিবেশন অনুষ্ঠিত জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুতুবপুরে দোয়া ও তোবারক বিতরণ সংসদে জামায়াত এমপির বক্তব্য ঘিরে প্রশ্ন: ‘বাবা ১৯৭১-এ শহীদ হলে, ১৯৮১-তে জন্ম কীভাবে?’
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

৩৬শে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতি, বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ১৪তম অধিবেশন অনুষ্ঠিত

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৩১ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২১ জুন, ২০২৬

নারায়ণগঞ্জে ৩৬শে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ যথাযথ মর্যাদায় উদযাপন এবং সংগঠনের বর্তমান কমিটি বিলুপ্ত করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ১৪তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) সন্ধ্যায় হাজীগঞ্জে জুলাই স্মৃতি স্তম্ভের পাশে হাজীগঞ্জ মডেল কিন্ডারগার্টেনের মিলনায়তন কক্ষে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের আহ্বায়ক আবু হাসান টিপুর সভাপতিত্বে এবং সদস্য সচিব এনআরবি মামুনের সঞ্চালনায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, আসন্ন গণঅভ্যুত্থান দিবস উদযাপনের প্রস্তুতি এবং পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় উপস্থিত ছিলেন তোফাজ্জল হোসেন, মো. গিয়াসউদ্দিন, মো. সালাউদ্দিন, মো. রোমেল, মো. খোকন রাজ, ফাহমিদা খন্দকার, মেহেদী হাসান জুয়েল, মো. আব্দুস সালাম, মো. শাহজাহান, মো. শাহজাহান চৌধুরী, নিশাত রানা, মো. বিল্লালসহ বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা।

সভা শেষে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করতে এবং ৩৬শে জুলাই গণঅভ্যুত্থান দিবস সফলভাবে উদযাপনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের বিষয়ে সর্বসম্মতিক্রমে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..