সংবাদ শিরোনাম :
অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ: আব্দুর রহমানের নেতৃত্বে শক্তিমত্তার বিশাল শোডাউন অপপ্রচার ও গুজবের প্রতিবাদে রাজপথে মহানগর যুবদল, নেতৃত্বে হাবিবুর রহমান মাসুদ জাপানের চাপে প্রথমার্ধে পিছিয়ে ব্রাজিল, বিরতিতে ১-০ ব্যবধান অপহরণ করে ৮ লাখ টাকা আদায়’— কৃষকদল নেতা জুয়েল আরমানের গ্রেফতার দাবি, সংবাদ সম্মেলনে সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০; ভাঙচুর-লুটপাটের অভিযোগ শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ফতুল্লাসহ ৬ এলাকায় ফতুল্লায় ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খানপুরে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ৭ ও অন্যজনের ৪ মামলা নারায়ণগঞ্জ সদর মডেল থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার চাষাড়ায় বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য গ্রেপ্তার
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

ফতুল্লায় অস্ত্রসহ ২ ছিনতাইকারী গ্রেফতার

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৬৪ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

জেলা শহরের মাসদাইর এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে ফতুল্লা থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন রিপন (৩০) ও আব্দুল আহাদ (২৫)। সোমবার ভোরে মাসদাইর পৌর শ্মশানের সামনে পুলিশের চৌকস একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা উভয়ে মাসদাইর এলাকার বাসিন্দা।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফুল ইসলাম জানান, “মাসদাইর পৌর শ্মশানের সামনের সড়কে প্রায়ই ভোরবেলায় আন্তঃজেলা বাসের যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইকারীরা সব কিছু ছিনিয়ে নেয়।” সোমবার ভোরে পুলিশ টহল দেয়ার সময় ওই দুই ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..