সংবাদ শিরোনাম :
অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ: আব্দুর রহমানের নেতৃত্বে শক্তিমত্তার বিশাল শোডাউন অপপ্রচার ও গুজবের প্রতিবাদে রাজপথে মহানগর যুবদল, নেতৃত্বে হাবিবুর রহমান মাসুদ জাপানের চাপে প্রথমার্ধে পিছিয়ে ব্রাজিল, বিরতিতে ১-০ ব্যবধান অপহরণ করে ৮ লাখ টাকা আদায়’— কৃষকদল নেতা জুয়েল আরমানের গ্রেফতার দাবি, সংবাদ সম্মেলনে সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০; ভাঙচুর-লুটপাটের অভিযোগ শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ফতুল্লাসহ ৬ এলাকায় ফতুল্লায় ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খানপুরে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ৭ ও অন্যজনের ৪ মামলা নারায়ণগঞ্জ সদর মডেল থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার চাষাড়ায় বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য গ্রেপ্তার
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

ফতুল্লায় ২০ লাখ টাকা মূল্যমানের ১০০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৬৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের ফতুল্লার নয়ামাটি থেকে ২০ লাখ টাকা মূল্যমানের ১০০ কেজি গাঁজাসহ নিক্কন চাঁন ওরফে লিখন (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ফতুল্লা মডেল থানার নয়ামাটিস্থ মারকাজ মসজিদ সংলগ্ন গ্রেফতারকৃতের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গাজাঁসহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত নিক্কন চাঁন ওরফে লিখন ফতুল্লা মডেল থানার নয়ামাটিস্থ মারকাজ মসজিদ সংলগ্ন মৃত. দয়াল চাঁনের পুত্র।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১২টার দিকে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মাহমুদ রনি সঙ্গীয় ফোর্স নিয়ে মডেল থানার নয়ামাটিস্থ মারকাজ মসজিদ সংলগ্ন লিখনের ঘরে অভিযান চালিয়ে প্ল্যাস্টিকের বস্তার ভিতরে থাকা ১০০ কেজি গাজাঁসহ তাকে গ্রেফতার করে।

ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে মাদক কারবারি লিখনকে ১০০ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। তাকে সাত দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

 

সূত্র: যুগের নারায়ণগঞ্জ

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..