সংবাদ শিরোনাম :
অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ: আব্দুর রহমানের নেতৃত্বে শক্তিমত্তার বিশাল শোডাউন অপপ্রচার ও গুজবের প্রতিবাদে রাজপথে মহানগর যুবদল, নেতৃত্বে হাবিবুর রহমান মাসুদ জাপানের চাপে প্রথমার্ধে পিছিয়ে ব্রাজিল, বিরতিতে ১-০ ব্যবধান অপহরণ করে ৮ লাখ টাকা আদায়’— কৃষকদল নেতা জুয়েল আরমানের গ্রেফতার দাবি, সংবাদ সম্মেলনে সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০; ভাঙচুর-লুটপাটের অভিযোগ শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ফতুল্লাসহ ৬ এলাকায় ফতুল্লায় ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খানপুরে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ৭ ও অন্যজনের ৪ মামলা নারায়ণগঞ্জ সদর মডেল থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার চাষাড়ায় বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য গ্রেপ্তার
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে নতুন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২২৪ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

 

নারায়ণগঞ্জে নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে রাজবাড়ি জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ওই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অর্থ বিভাগের উপসচিব এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারকে খাগড়াছড়ি, রাজবাড়ীর ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে নারায়ণগঞ্জ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তারকে রাজবাড়ীর ডিসি করা হয়েছে।

প্রসঙ্গত: গত ৩০ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. তৌফিকুর রহমানকে নারায়ণগঞ্জের জেলা ডিসি হিসেবে বদলি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এবং নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হককে মহাব্যবস্থাপক (উপসচিব) জীবন বীমা কর্পোরেশন হিসেবে বদলি করা হয়।

কিন্তু ৬ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের বদলির আদেশ বাতিল করে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৩০-১২-২০২৪ তারিখের স্মারকে মোঃ তৌফিকুর রহমানকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, কুষ্টিয়া হতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নারায়ণঞ্জ এবং মোহাম্মদ মাহমুদুল হককে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, নারায়ণঞ্জ হতে প্রত্যাহারপূর্বক মহাব্যবস্থাপক (উপসচিব) জীবন বীমা কর্পোরেশন হিসেবে বদলির আদেশে তাঁদের ক্ষেত্রে প্রযোজ্য অংশটুকু এতদ্বারা বাতিল করা হলো।’

প্রসঙ্গত, ২০২৩ সালের ১০ জুলাই মঞ্জুরুল হাফিজের বদলীর পর নারায়ণগঞ্জের ডিসি হিসেবে নিয়োগ পান মোহাম্মদ মাহমুদুল হক। একই বছর ২৭ জুলাই থেকে তিনি এ জেলার ডিসি হিসেবে দায়িত্ব গ্রহন করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..