সংবাদ শিরোনাম :
অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ: আব্দুর রহমানের নেতৃত্বে শক্তিমত্তার বিশাল শোডাউন অপপ্রচার ও গুজবের প্রতিবাদে রাজপথে মহানগর যুবদল, নেতৃত্বে হাবিবুর রহমান মাসুদ জাপানের চাপে প্রথমার্ধে পিছিয়ে ব্রাজিল, বিরতিতে ১-০ ব্যবধান অপহরণ করে ৮ লাখ টাকা আদায়’— কৃষকদল নেতা জুয়েল আরমানের গ্রেফতার দাবি, সংবাদ সম্মেলনে সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০; ভাঙচুর-লুটপাটের অভিযোগ শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ফতুল্লাসহ ৬ এলাকায় ফতুল্লায় ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খানপুরে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ৭ ও অন্যজনের ৪ মামলা নারায়ণগঞ্জ সদর মডেল থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার চাষাড়ায় বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য গ্রেপ্তার
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

রূপগঞ্জে একটি স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৯৯ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

 

রূপগঞ্জে একটি স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকায় আল রাজি স্পিনিং মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শ্রমিকরা জানায়, কারখানাটিতে নাইট শিফটের কাজ চলা অবস্থায় মেশিনের মেটালিক স্পার্কের কারণে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিস এর একটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে আল রাজি স্পিনিং মিলের জেনারেল ম্যানেজার কাজী হাসানুল করিম জানান, নাইট শিফটের কাজ চলাকালীন রানিং মেশিনের মেটালিক ঘর্ষণের কারণে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় ফ্যাক্টরির মেকানিক্যাল আইটেম, ‘র’ কটন, ইলেকট্রিক্যাল আইটেম, ইন্ডাস্ট্রিয়াল টিনসহ প্রায় ১ কোটি ২০ লক্ষ ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কাঁচপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে রাত সোয়া এগারোটার দিকে আমরা পৌঁছে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেশিনের মেটালিক ঘর্ষণে স্পার্ক থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..