সংবাদ শিরোনাম :
অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ: আব্দুর রহমানের নেতৃত্বে শক্তিমত্তার বিশাল শোডাউন অপপ্রচার ও গুজবের প্রতিবাদে রাজপথে মহানগর যুবদল, নেতৃত্বে হাবিবুর রহমান মাসুদ জাপানের চাপে প্রথমার্ধে পিছিয়ে ব্রাজিল, বিরতিতে ১-০ ব্যবধান অপহরণ করে ৮ লাখ টাকা আদায়’— কৃষকদল নেতা জুয়েল আরমানের গ্রেফতার দাবি, সংবাদ সম্মেলনে সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০; ভাঙচুর-লুটপাটের অভিযোগ শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ফতুল্লাসহ ৬ এলাকায় ফতুল্লায় ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খানপুরে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ৭ ও অন্যজনের ৪ মামলা নারায়ণগঞ্জ সদর মডেল থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার চাষাড়ায় বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য গ্রেপ্তার
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

পাইকগাছায় বিএনপি’র উদ্যোগে রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৮৪ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

লন্ডনে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় পাইকগাছা উপজেলা ও পৌরসভা বিএনপি’র সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ জানুয়ারি (শনিবার) আছরের নামাজের পরে উপজেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে দোয়া মাহফিল পূর্বে বিএনপির সভাপতি সেলিম রেজা লাকি’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি ডা. আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য অ্যাড. আ. সাত্তার ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলু, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, পৌর সদস্য সচিব মোস্তফা মোড়ল। উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন এর সঞ্চালনায় বক্তৃতা করেন, বিএনপি নেতা শেখ হাবিবুর রহমান, অ্যাড. সাইফুদ্দিন সুমন, মজিদ গোলদার, শেখ আনারুল ইসলাম, প্রনাব কান্তি মন্ডল, আসাদুজ্জামান খোকন, মফিজুল ইসলাম টাকু, আসাদুজ্জামান ময়না, মাস্টার বাবর আলী, আবু মুছা, মেসের আলী সানা, মাস্টার মুজিবর রহমান, আবুল কাশেম সরদার, সায়েদ আহমেদ, আনারুল গাজী, এসএম মোহর আলী, প্রভাষক মনিরুল ইসলাম, হাফেজ আবু মুসা বি এম আকিজ, আজহারুল ইসলাম, হুরায়রা বাদশা, রাসেল হুসাইন, মারুফুল হক প্রিন্স, শামসুজ্জামান, শহিদুর রহমান শহিদ, আরিফুল ইসলাম, জামিনুর রহমান রানা, কামাল হোসেন, সাইদ আলী, নাজমুল হুদা, কামাল আহমেদ, লুৎফর রহমান সহ প্রমূখ । উপজেলা ওলামাদের আহ্বায়ক হাফেজ আবু মুছা দোয়া মাহফিল পরিচালনা করেন। এসময় উপজেলা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

মোঃ খোরশেদ আলম, পাইকগাছা খুলনা প্রতিনিধি

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..