সংবাদ শিরোনাম :
অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ: আব্দুর রহমানের নেতৃত্বে শক্তিমত্তার বিশাল শোডাউন অপপ্রচার ও গুজবের প্রতিবাদে রাজপথে মহানগর যুবদল, নেতৃত্বে হাবিবুর রহমান মাসুদ জাপানের চাপে প্রথমার্ধে পিছিয়ে ব্রাজিল, বিরতিতে ১-০ ব্যবধান অপহরণ করে ৮ লাখ টাকা আদায়’— কৃষকদল নেতা জুয়েল আরমানের গ্রেফতার দাবি, সংবাদ সম্মেলনে সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০; ভাঙচুর-লুটপাটের অভিযোগ শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ফতুল্লাসহ ৬ এলাকায় ফতুল্লায় ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খানপুরে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ৭ ও অন্যজনের ৪ মামলা নারায়ণগঞ্জ সদর মডেল থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার চাষাড়ায় বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য গ্রেপ্তার
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রী দোলা গ্রেফতার

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৬৪ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য দোলনা আক্তার দোলাকে (২৭) তার নিজ বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে ফুলবাড়ী থানা পুলিশ। দোলনা আক্তার দোলা উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামের দুলাল হোসেনের কন্যা।

পুলিশ জানায়, শেখ হাসিনার দেশত্যাগের পর দোলনা আক্তার দোলা ঢাকার বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকেন। সম্প্রতি ঢাকা সহ সারা দেশে ডেভিল হান্ট অভিযান শুরু হওয়ায় গ্রেফতার এড়াতে গ্রামের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় চলে আসেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

ফুলবাড়ী থানা পুলিশের ওসি মামুনুর রশীদ জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় দোলনা আক্তারকে ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় অজ্ঞাত আসামি হিসাবে গ্রেফতার দেখানো হয়েছে। আগামীকাল সোমবার তাকে কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কুড়িগ্রাম সোপর্দ করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..