সংবাদ শিরোনাম :
অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ: আব্দুর রহমানের নেতৃত্বে শক্তিমত্তার বিশাল শোডাউন অপপ্রচার ও গুজবের প্রতিবাদে রাজপথে মহানগর যুবদল, নেতৃত্বে হাবিবুর রহমান মাসুদ জাপানের চাপে প্রথমার্ধে পিছিয়ে ব্রাজিল, বিরতিতে ১-০ ব্যবধান অপহরণ করে ৮ লাখ টাকা আদায়’— কৃষকদল নেতা জুয়েল আরমানের গ্রেফতার দাবি, সংবাদ সম্মেলনে সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০; ভাঙচুর-লুটপাটের অভিযোগ শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ফতুল্লাসহ ৬ এলাকায় ফতুল্লায় ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খানপুরে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ৭ ও অন্যজনের ৪ মামলা নারায়ণগঞ্জ সদর মডেল থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার চাষাড়ায় বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য গ্রেপ্তার
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

২দিনের রিমান্ডে দেলোয়ার প্রধানসহ ৩জন

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৫৪ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

বন্দরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তারকৃত কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধানসহ ৩ আওয়ামী লীগ নেতাকর্মীকে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

সোমবার ১৭ ফেব্রুয়ারি দুপুরে মামলার তদন্তকারি কর্মকর্তা এস.আই জলিল মন্ডল ধৃতদের ৭ দিনের রিমান্ডে আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। যার মামলা নং- ১১(৯)২৪। এর আগে গত রোববার ১৬ ফেব্রুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

রিমান্ডপ্রাপ্তরা হলেন বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ২নং মাধবপাশা এলাকার মৃত হারেজ আলী প্রধানের ছেলে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টি সহ সভাপতি দেলোয়ার হোসেন প্রধান (৬২) বন্দর থানার নূরবাগ এলাকার নূর মাস্টার মিয়ার ছেলে আওয়ামী লীগ নেতা খোকন (৫০) ও মদনপুর বড়সাহেব বাড়ি এলাকার মৃত জসিম ভুঁইয়ার ছেলে ঢাকা জেলা শ্রমিকলীগ নেতা আলী আজগর ভুঁইয়া (৩৮)।

এরআগে গত ৫ সেপ্টম্বর রাতে বন্দরের বেপারীপাড়া এলাকার মোক্তার হোসেনের ছেলে জহিরুল ইসলাম বাদী হয়ে বন্দরে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ৫৯৭ জনকে আসামি করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। মামলায় ১৯৭ জনের নাম উল্লেখ্য করে আরোও ৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..