সংবাদ শিরোনাম :
বন্দরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত, অভিযুক্ত মাদক ব্যবসায়ী পলাতক সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দিপু ভাইয়ের স্বপ্নের রূপগঞ্জ গড়তে কাজ করবেন নুরুন্নবী ভূঁইয়া: সালাহউদ্দিন দেওয়ান ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত, রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে উপদেষ্টা ঘোষণা  নাকের নিচের একটি তিলেই ফাঁস হলো ৪৫ বছরের ছদ্মবেশ, ধরা পড়লেন প্রেসিডেন্ট জিয়ার হত্যাকারী মোজাফফর সোনারগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীর প্রকাশ্যে মাদক ছাড়ার ঘোষণা, মুচলেকায় স্বাক্ষর ফুটবল টুর্নামেন্টের মঞ্চে ক্রীড়া প্রতিমন্ত্রী ও সালাউদ্দিন দেওয়ানের আন্তরিক মুহূর্ত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মিঠু খানের শুভেচ্ছা জহির আহমেদ সোহেলের আয়োজনে বর্ণাঢ্যভাবে উদযাপিত হলো মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করলেন যুবদল নেতা সরদার সুজন
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

জগন্নাথপুরে পৃথক হত্যা মামলার ৩ আাসামী গ্রেপ্তার 

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৮৯ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

জন্নাথপুরে হত্যা মামলার আসামী শাওন(১৩),শহীদ (১৫) ও শিবলু(২২) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

থানা ও আদালত সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই মোঃ হাদি আব্দুল্লাহর নেতৃত্বে একদল পুলিশ ১৩ ই নভেম্বর দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার বাউধরন গ্রাম নিবাসী সুয়েল মিয়ার ছেলে হত্যা মামলার আসামী  শাওন মিয়া(১৩) ও কাওছার মিয়ার ছেলে শহীদ আলম (১৫) কে গ্রেপ্তার করেছেন (জন্নাথপুর থানার মামলা নং-০৩,  তাং-০৩/১১/২০২৪ইং,ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/১১৪/ ৫০৬(২)/৩০২/ ৩৪পেনাল কোড)। অপর দিকে একই দিন দিবাগত রাতে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই মোঃ সাকিব হোসেন সহ একদল পুলিশ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার লতিবপুর গ্রাম নিবাসী শাহাব উদ্দিন এর ছেলে হত্যা মামলার আসামী শিহাব উদ্দিন (২২) কে গ্রেপ্তার করেন ( জগন্নাথপুর থানার মামলা নং০২,তাং-০২/১১/২০২৪ইং,ধারা-১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩০২/১১৪/৩৪ পেনাল কোড)। গ্রেপ্তারকৃত আসামীদের ১৪ ই নভেম্বর যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করে থানা পুলিশ। আদালত এর বিজ্ঞ বিচারক আসামীদের জেল হাজতে প্রেরন করেছেন।

এ বিষয় এর সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ।

 

হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..