সংবাদ শিরোনাম :
এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে ফতুল্লা থানা যুবদলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে কুতুবপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে সদর থানা ও ১৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে স্বেচ্ছাসেবক দল নেতা প্রিন্সের ফুলেল শুভেচ্ছা বিদ্যুৎ বিল বৃদ্ধি সিদ্ধান্তে নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুতুবপুর ৮ নং ওয়ার্ডে দোয়া ও তবারক বিতরণ রাজনৈতিক অভিভাবক তারেক রহমানকে কন্যার বিয়ের দাওয়াত দিলেন মহানগর বিএনপির সদস্য সচিব টিপু ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় হানিফ দেওয়ান গ্রেফতার ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় হানিফ দেওয়ান গ্রেফতার ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার: কাশীপুর যুবদল নেতা সোহেল রানাকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

৫০ কেজি গাঁজাসহ তরুণ গ্রেপ্তার, পিকআপ জব্দ

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২০১ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

বন্দরে ৫০ কেজি গাঁজাসহ বাদশা (২১) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

বুধবার (২০ নভেম্বর) ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের বন্দরের মদনপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। সেই সাথে মাদক বহনকৃত পিকআপ গাড়ীটি জব্দ করা হয়।

গ্রেপ্তার বাদশা মিয়া খাগরাছড়ি জেলার মানিকছড়া থানার মানিকছড়ি হাজীপাড়া এলাকার মৃত রুহুল আমিন মিয়ার ছেলে।

গাঁজা উদ্ধারের ঘটনায় র‍্যাব-১১ ডিএডি মো. আব্দুল্লা শেখ বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছেন। গ্রেপ্তারকৃত মাদক পাঁচারকারীকে উল্লেখিত মামলায় বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

র‍্যাব-১১ ডিএডি মো. আব্দুল্লাহ শেখ গণমাধ্যমকে জানান, গোপন সূত্রের মাধ্যমে মাদক পাচারের খবর পেয়ে বুধবার বিকেল সোয়া ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের রাফি পেট্রোল পাম্পের সামনে অবস্থান নিয়ে ঢাকাগামী সাদা রংএর একটি পিকআপ গাড়ী যার রেজি নাম্বার ঢাকা মেট্রো ন ১৯-৫৮৮৫ তল্লাশি চালিয়ে চালকের সিটের পাশে ৩টি প্লাস্টিক বস্তায় রক্ষিত ৫০ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়।

বন্দর থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) জানান, ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজকে তাকে ওই মামলায় আদালতে পাঠানো হয়েছে।

সূত্র : লাইভ নারায়ণগঞ্জ

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..