সংবাদ শিরোনাম :
ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় হানিফ দেওয়ান গ্রেফতার ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার: কাশীপুর যুবদল নেতা সোহেল রানাকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নারায়ণগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির উদ্বোধন দীর্ঘ আইনি লড়াই শেষে কারামুক্ত সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এনায়েতনগরে দোয়া ও মিলাদ মাহফিল জিয়ার আদর্শ বাস্তবায়নের প্রত্যয়ে সিদ্ধিরগঞ্জে যুবদলের দোয়া মাহফিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার দুই আসামি গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার, নারায়ণগঞ্জে মিছিলের অভিযোগ নারায়ণগঞ্জ জেলা পুলিশের রাত্রিকালীন কেন্দ্রীয় রোলকলে সম্মানিত পুলিশ সুপার এর অংশগ্রহণ পুলিশ সুপারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজে অংশ নিলেন পুলিশ সদস্যরা
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

সোনারগাঁওয়ে সরকারি অধিগ্রহণকৃত জমি থেকে মাটি কাটায় এক লক্ষ টাকা জরিমানা

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৩৮৯ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় সরকারি জমি দখল করে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করেছেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে সোনারগাঁও উপজেলার সাদিপুর ও সনমান্দী ইউনিয়নের মধ্যবর্তী স্থানে অবস্থিত গুরুত্বপূর্ণ অলিপুরা ব্রিজের নিচের অংশে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযোগ রয়েছে, ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত সোনারগাঁওয়ের সনমান্দী ইউপির অলিপুরা ব্রিজের নিচে সরকারি অধিগ্রহণকৃত জমি থেকে দীর্ঘ সাত দিন ধরে মাটি কেটে ইটভাটায় ব্যবহার করে দখলের চেষ্টা চালিয়ে আসছিল একটি চক্র। বিষয়টি স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে পত্র-পত্রিকায় প্রকাশ হলে প্রশাসনের নজরে আসে।
পরিদর্শন শেষে সোনারগাঁও সহকারী কমিশনার (ভূমি) ও কাচপুর সার্কেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনীম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা এবং পরিবেশ সংরক্ষণ আইনে আরও ৫০ হাজার টাকা—মোট এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
অভিযানে ৭০৭ ইটভাটার মালিক গিয়াস উদ্দিনের ছেলে আনিসুর রহমান রবিনকে আটক হয়। পরে জরিমানার টাকা আদায় শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, জরিমানা অনাদায়ে তার বিরুদ্ধে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধভাবে মাটি কাটা বন্ধে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..