সংবাদ শিরোনাম :
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে জাহিদ হাসান রোজেলের শুভেচ্ছা অবৈধ গ্যাস সংযোগে বাড়িওয়ালা সেলিমের ১২ বছরে ৩২ লাখ টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ দুবাই প্রবাসী অপহরণে তোলপাড়: আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লা ওসিকে শোকজ সম্পত্তি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের মাজারে হামলা হলে জামাত নিষিদ্ধের আন্দোলনের হুঁশিয়ারি ভিপি পাবেলের গুপ্তবৃত্তি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নাজমুল হাসান রুমি বহিষ্কার ডিআইজির নির্দেশে কানাইঘাট থানা পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান নারায়ণগঞ্জে ইউপি জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের তিন দিনব্যাপী অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ওসির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ: ব্যবসায়ীদের ডেকে এনে অর্থ আদায়ের দাবি পল্টনে শ্রমিক দলের সমাবেশকে কেন্দ্র করে মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা
বুধবার, ২৭ মে ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

চৌধুরী বাড়ির রেললাইন আদর্শ বাজার নির্বাচন: তরুণ প্রার্থী হৃদয়ের প্রতি বাড়ছে আস্থা

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৩২০ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

চৌধুরী বাড়ির রেললাইন আদর্শ বাজার ব্যবসায়ী প্রতিনিধি নির্বাচন ২০২৬-কে ঘিরে ইতোমধ্যেই বাজারজুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। প্রার্থীদের মাঝে প্রতিযোগিতার পাশাপাশি দেখা যাচ্ছে ইতিবাচক প্রচারণা ও উন্নয়নের প্রতিশ্রুতি।

এবারের নির্বাচনে কার্যকরী সদস্য পদে “সেলাই মেশিন” প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তরুণ ও উদ্যমী ব্যবসায়ী শহিদুল ইসলাম হৃদয়। তরুণ প্রার্থী হিসেবে তার কাজের উদ্দীপনা, সদিচ্ছা এবং গ্রহণযোগ্যতা ইতোমধ্যেই ব্যবসায়ী ও ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

স্থানীয় ব্যবসায়ীরা মনে করছেন, নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে শহিদুল ইসলাম হৃদয় বাজারের উন্নয়নে আধুনিক চিন্তাধারা ও কার্যকর পদক্ষেপ নিতে সক্ষম হবেন। তার মধ্যে রয়েছে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা, সততা এবং সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার মানসিকতা—যা তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে।

প্রার্থী শহিদুল ইসলাম হৃদয় সকল ব্যবসায়ী ও ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করে বলেন, নির্বাচিত হলে তিনি বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং একটি সুসংগঠিত ও নিরাপদ ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন।

তিনি আরও জানান, তার মূল লক্ষ্য হবে ব্যবসায়ীদের মধ্যে ঐক্য বজায় রাখা, বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনা এবং সবার অংশগ্রহণে একটি আধুনিক ও সমৃদ্ধ আদর্শ বাজার গড়ে তোলা।

আসন্ন নির্বাচনকে ঘিরে পুরো এলাকায় এখন উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সবকিছু মিলিয়ে তরুণ প্রার্থী শহিদুল ইসলাম হৃদয়কে ঘিরে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা ও আস্থার পরিবেশ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..