সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলা পুলিশের রাত্রিকালীন কেন্দ্রীয় রোলকলে সম্মানিত পুলিশ সুপার এর অংশগ্রহণ পুলিশ সুপারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজে অংশ নিলেন পুলিশ সদস্যরা ফতুল্লায় হোসিয়ারী ব্যবসায়ী হারুন খালাসী হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ২ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রূপগঞ্জবাসীসহ দেশবাসীকে গোলাম ফারুক খোকনের শুভেচ্ছা বার্তা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে জহির আহমেদ সোহেলের ঈদ শুভেচ্ছা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে জাহিদ হাসান রোজেলের শুভেচ্ছা অবৈধ গ্যাস সংযোগে বাড়িওয়ালা সেলিমের ১২ বছরে ৩২ লাখ টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ দুবাই প্রবাসী অপহরণে তোলপাড়: আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লা ওসিকে শোকজ সম্পত্তি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের মাজারে হামলা হলে জামাত নিষিদ্ধের আন্দোলনের হুঁশিয়ারি ভিপি পাবেলের
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে জহির আহমেদ সোহেলের ঈদ শুভেচ্ছা

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৩৪ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৭ মে, ২০২৬

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রাইম ওয়াসিং প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ সোহেল। মঙ্গলবার (২৬ মে) এক শুভেচ্ছা বার্তায় তিনি সকলকে “ঈদ মোবারক” জানান এবং ত্যাগ, মানবতা ও ভ্রাতৃত্ববোধের আদর্শে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।

শুভেচ্ছা বার্তায় জহির আহমেদ সোহেল বলেন, পবিত্র ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ ও কুরবানির এক মহিমান্বিত শিক্ষা বহন করে। হযরত ইব্রাহিম (আঃ), হযরত হাজেরা (আঃ) এবং হযরত ইসমাইল (আঃ)-এর অতুলনীয় আত্মত্যাগের স্মৃতি এই ঈদের মূল প্রেরণা। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আত্মত্যাগের যে অনন্য দৃষ্টান্ত তাঁরা স্থাপন করেছেন, তা যুগে যুগে মানবজাতিকে সত্য, ন্যায় ও তাকওয়ার পথে চলতে উদ্বুদ্ধ করে।

তিনি আরও বলেন, কুরবানির প্রকৃত শিক্ষা কেবল পশু কুরবানির মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং মানুষের অন্তরের হিংসা, লোভ, অহংকার ও অন্যায়ের বিরুদ্ধে আত্মশুদ্ধির এক মহান বার্তা বহন করে। সমাজে বৈষম্য, শোষণ ও অন্যায় দূর করে ইনসাফভিত্তিক সমাজ গঠনে ঈদুল আযহার শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

জহির আহমেদ সোহেল বলেন, “ত্যাগ ও মানবিক মূল্যবোধকে ধারণ করে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে। পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে সবাই মিলে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তুলতে হবে।”

সবশেষে তিনি নারায়ণগঞ্জবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে বলেন, “পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, শান্তি ও কল্যাণ। আমার প্রাণের নারায়ণগঞ্জবাসীসহ দেশবাসীকে জানাই আন্তরিক ঈদের শুভেচ্ছা— ঈদ মোবারক।”

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..