সংবাদ শিরোনাম :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার দুই আসামি গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার, নারায়ণগঞ্জে মিছিলের অভিযোগ নারায়ণগঞ্জ জেলা পুলিশের রাত্রিকালীন কেন্দ্রীয় রোলকলে সম্মানিত পুলিশ সুপার এর অংশগ্রহণ পুলিশ সুপারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজে অংশ নিলেন পুলিশ সদস্যরা ফতুল্লায় হোসিয়ারী ব্যবসায়ী হারুন খালাসী হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ২ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রূপগঞ্জবাসীসহ দেশবাসীকে গোলাম ফারুক খোকনের শুভেচ্ছা বার্তা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে জহির আহমেদ সোহেলের ঈদ শুভেচ্ছা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে জাহিদ হাসান রোজেলের শুভেচ্ছা অবৈধ গ্যাস সংযোগে বাড়িওয়ালা সেলিমের ১২ বছরে ৩২ লাখ টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ দুবাই প্রবাসী অপহরণে তোলপাড়: আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লা ওসিকে শোকজ
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার, নারায়ণগঞ্জে মিছিলের অভিযোগ

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২৭ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, তারা সংগঠনের ব্যানারে মিছিল করে জনমনে আতঙ্ক ও ভীতিকর পরিবেশ সৃষ্টি করার অভিযোগে গ্রেফতার হয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুর রহমানের নেতৃত্বে এসআই (নিঃ) শহীদুল ইসলাম, এসআই (নিঃ) মো. রমজান এবং সঙ্গীয় ফোর্স ১ জুন দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে সৈয়দপুর গোলচত্বর এলাকায় অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন মো. শাহিন (৪৩), মো. বিল্লাল হোসেন (৩৮), মো. আমির হোসেন (৪১) এবং মো. সম্রাট (৪০)। তারা নারায়ণগঞ্জ সদর মডেল থানার মামলা নং-৩৯, তারিখ ২২ মে ২০২৬-এর তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে চিহ্নিত ছিলেন।

পুলিশ জানায়, মামলাটি সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর ৮, ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ততা এবং সংগঠনের ব্যানারে মিছিল করার অভিযোগ রয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..