সংবাদ শিরোনাম :
হত্যা মামলার পলাতক আসামি ডালিমের অবস্থান এসপি কার্যালয়ে, সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়লেও পুলিশের দাবি—‘নজরে আসেনি’ পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের অধীনে আনতে ডিসির নির্দেশ ফতুল্লায় এনায়েতনগর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেফতার আটকের পর যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবকে বহিষ্কার আটকের খবরে মুখ খুললেন এমপি পুত্র সজীব, বললেন, ‘উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চলছে’ নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ১ জন গ্রেফতার। চাঁদাবাজির অভিযোগের তদন্তে পুলিশের জিজ্ঞাসাবাদে এমপি পুত্র যুবদল নেতা সজীব ৩৬শে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতি, বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ১৪তম অধিবেশন অনুষ্ঠিত জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুতুবপুরে দোয়া ও তোবারক বিতরণ সংসদে জামায়াত এমপির বক্তব্য ঘিরে প্রশ্ন: ‘বাবা ১৯৭১-এ শহীদ হলে, ১৯৮১-তে জন্ম কীভাবে?’
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

চাঁদাবাজির অভিযোগের তদন্তে পুলিশের জিজ্ঞাসাবাদে এমপি পুত্র যুবদল নেতা সজীব

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২৮ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২১ জুন, ২০২৬

চাঁদাবাজির অভিযোগের তদন্তের অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদের জন্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে এসেছে পুলিশ।

শনিবার (২১ জুন) দুপুরে রাজধানী ঢাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহযোগিতায় তাকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের হেফাজতে নেওয়া হয়। পরে বিকেল ৫টার দিকে তাকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়।

খাইরুল ইসলাম সজীব নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে এবং জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, সজীবের বিরুদ্ধে চাঁদাবাজির একাধিক অভিযোগ পুলিশের কাছে এসেছে। অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আরও জানান, জেলা পুলিশের পক্ষ থেকে যোগাযোগ করার পর সজীব ঢাকায় থেকে পুলিশের সঙ্গে সহযোগিতা করে নারায়ণগঞ্জে আসেন। তাকে তদন্তের স্বার্থে পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ শেষে তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার বিরুদ্ধে কোনো মামলা বা গ্রেপ্তারের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..