সংবাদ শিরোনাম :
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ মিছিলে ১৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের পরীক্ষিত ত্যাগী নেতাকর্মীরা মুন্সীগঞ্জ ও চাঁদপুরে মেঘনায় নৌ ডাকাত এক আতঙ্কের নাম শামিম ওরফে কাইল্লা শামীম রুহুল কবির রিজভীকে নারায়ণগঞ্জ তাঁতীদলের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জে আধুনিক সেবার নতুন দিগন্ত ভূইগড়ে র‌্যাংকন গ্লোবাল ট্রাকস অনুমোদিত 3S সেন্টার ‘এম এইচ মোটরস’-এর শুভ উদ্বোধন নারায়ণগঞ্জে কমান্ডার সিরাজুল ইসলাম সিরাজ স্মৃতি নাইট ডিগবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নারায়ণগঞ্জে ২০২৬ সালের বৃক্ষ মেলার সমাপ্তি, প্রথম নগর কানন নার্সারি আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া পরিষদের নারায়ণগঞ্জ জেলা আহবায়ক কমিটি ঘোষণা ইয়াবা সেবনের দৃশ্য দেখে ফেলায় অবসরপ্রাপ্ত শিক্ষকসহ একই পরিবারের চারজনকে হত্যা, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক  সাখাওয়াত হোসেন খানের জন্মদিন পালন করলেন মহানগর যুবদল নেতা আব্দুর রহমান চাঁদাবাজি-জমি দখলের অভিযোগে ইকবাল হোসেন ও তার বাহিনী, অতিষ্ঠ এলাকাবাসী
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন

বগুড়া শেরপুরে মির্জাপুরকে হারিয়ে আন্তঃইউনিয়ন অনূর্ধ্ব-১৯ গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন কুসুম্বী

মিন্টু ইসলাম / ১৭৭ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

বগুড়ার শেরপুরে আন্তঃইউনিয়ন অনূর্ধ্ব-১৯ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ট্রাইব্রেকারের রোমাঞ্চে মির্জাপুর ইউনিয়ন দলকে ৫-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কুসুম্বী ইউনিয়ন দল।
সোমবার (৬ জুলাই) বিকেলে শেরপুর সরকারি ডি.জে. হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ের খেলায় উভয় দলই গোল করতে ব্যর্থ হয়। পরে ট্রাইব্রেকারে কুসুম্বী ইউনিয়ন ৫-৪ গোলের জয় তুলে নিয়ে শিরোপা নিশ্চিত করে।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন বিসিবির পরিচালক আসিফ সিরাজ রব্বানী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান হিমু।
শেরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে সহযোগিতা করে এসআর গ্রুপ।
ফাইনাল ম্যাচ উপভোগ করতে মাঠে বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। পুরো ম্যাচজুড়ে দুই দলের খেলোয়াড়রা দারুণ নৈপুণ্য প্রদর্শন করেন। শেষ পর্যন্ত ট্রাইব্রেকারে জয় নিশ্চিত করে শিরোপা উল্লাসে মাতে কুসুম্বী ইউনিয়ন দল।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..