সংবাদ শিরোনাম :
ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় হানিফ দেওয়ান গ্রেফতার ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার: কাশীপুর যুবদল নেতা সোহেল রানাকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নারায়ণগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির উদ্বোধন দীর্ঘ আইনি লড়াই শেষে কারামুক্ত সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এনায়েতনগরে দোয়া ও মিলাদ মাহফিল জিয়ার আদর্শ বাস্তবায়নের প্রত্যয়ে সিদ্ধিরগঞ্জে যুবদলের দোয়া মাহফিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার দুই আসামি গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার, নারায়ণগঞ্জে মিছিলের অভিযোগ নারায়ণগঞ্জ জেলা পুলিশের রাত্রিকালীন কেন্দ্রীয় রোলকলে সম্মানিত পুলিশ সুপার এর অংশগ্রহণ পুলিশ সুপারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজে অংশ নিলেন পুলিশ সদস্যরা
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২২৪ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ লিটন(৩৮) নামের এক ব্যাক্তিকে আটক করা হয়েছে।

গতকাল বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী।

এর আগে মঙ্গলবার বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষারিয়ারচর মেঘনা টোল প্লাজা এলাকায় এক অভিযানে তাকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী লিটন কুমিল্লা জেলার কোতোয়ালী থানার সাতরা এলাকার মৃত মিলন মিয়ার ছেলে।

পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশ চেকপোষ্টে নিয়মিত মাদকদ্রব্য উদ্ধারের জন্য গাড়ী-যানবাহন তল্লাসী চলছিলো। এসময় তার গতিবিধি সন্দেহজনক হলে তাকে আটক করে। তল্লাশীতে ১০কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়। প্রাথমিক তদন্তে ও জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছি, সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে এই গাঁজা সীমান্তবর্তী এলাকা থেকে বিক্রয়ের জন্য ঢাকায় নিয়ে যাচ্ছিলো।তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে বলে পুলিশ জানায়।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এম এ বারী বলেন, ১০ কেজি গাঁজাসহ লিটন নামে একজনকে আটক করে মাদক মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

মোঃনুর নবী জনি,নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ-

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..