বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর চেয়ারম্যান হিসেবে বেনজীর আহমেদ টিটো এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সালাউদ্দিন দেওয়ান।
বৃহস্পতিবার (২৩ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই অভিনন্দন ও শুভকামনা জানান।
অভিনন্দন বার্তায় সালাউদ্দিন দেওয়ান বলেন, “বেনজীর আহমেদ টিটো একজন দক্ষ, সৎ ও অভিজ্ঞ সংগঠক এবং প্রশাসনিক ব্যক্তিত্ব। বিসিকের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে তার নিয়োগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তার দূরদর্শী নেতৃত্বে দেশের ক্ষুদ্র ও কুটির শিল্প খাত আরও সমৃদ্ধ ও গতিশীল হবে। নতুন উদ্যোক্তারা উৎসাহিত হবেন এবং শিল্পায়নের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং তৃণমূল পর্যায়ে শিল্প উদ্যোক্তা তৈরিতে বিসিকের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেনজীর আহমেদ টিটোর নেতৃত্বে বিসিক দেশের প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আরও কার্যকর ও জনবান্ধব ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদী।”
সালাউদ্দিন দেওয়ান বলেন, “দেশের শিল্প ও অর্থনৈতিক অগ্রযাত্রায় বিসিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন চেয়ারম্যানের দক্ষতা ও অভিজ্ঞতা প্রতিষ্ঠানটির কার্যক্রমকে আরও বেগবান করবে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখবে।”
বিবৃতির শেষে তিনি বিসিকের নবনিযুক্ত চেয়ারম্যান বেনজীর আহমেদ টিটোর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
আপনার মন্তব্য প্রদান করুন...