বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর চেয়ারম্যান হিসেবে বেনজীর আহমেদ টিটু নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ ইকবাল হোসেন।
এক শুভেচ্ছা বার্তায় মোঃ ইকবাল হোসেন বলেন, “বেনজীর আহমেদ টিটুর মতো একজন দক্ষ, মেধাবী ও অভিজ্ঞ ব্যক্তির বিসিকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ দেশের ক্ষুদ্র ও কুটির শিল্প খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁর নেতৃত্বে বিসিক নতুন উচ্চতায় পৌঁছাবে এবং দেশের উদ্যোক্তারা আরও বেশি সুযোগ-সুবিধা পাবেন বলে আমি বিশ্বাস করি।”
তিনি আরও বলেন, “দেশের শিল্প খাতকে সমৃদ্ধ করতে বেনজীর আহমেদ টিটুর অভিজ্ঞতা ও কর্মদক্ষতা ইতিবাচক অবদান রাখবে। তাঁর সফলতা ও সুস্বাস্থ্য কামনা করছি।”
এ সময় মোঃ ইকবাল হোসেন বেনজীর আহমেদ টিটুর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও কর্মজীবনের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।
আপনার মন্তব্য প্রদান করুন...