সংবাদ শিরোনাম :
দলীয় নেতাকর্মীদের দখলে থাকলেও খাল পুনঃখনন হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে বুদ্ধিস্ট কমিউনিটি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সমাজ থেকে মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধ নির্মূলে জনসচেতনতার কোনো বিকল্প নেই : মামুন মাহমুদ  সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মতিন চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকীতে সেলিম হোসেনের গভীর শোক ও শ্রদ্ধা জাকির খানের উদ্যোগে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী মতিন চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা, দোয়া ও মিলাদ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ, ফতুল্লা থানায় তিন নির্মাণ শ্রমিক আটক কেক কেটে মিষ্টিমুখে বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম প্রধানের জন্মদিন উদযাপন নারায়ণগঞ্জের শিল্প-বাণিজ্যের উন্নয়নে এমপিদের সঙ্গে চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময় শাহবাজপুরের কারেন্টের অভিমান মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে বুদ্ধিস্ট কমিউনিটি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২০ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মাননীয় প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খাঁনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বুদ্ধিস্ট কমিউনিটি নারায়ণগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১১ আগস্ট) নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বুদ্ধিস্ট কমিউনিটি নারায়ণগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দ প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খাঁনের সঙ্গে নারায়ণগঞ্জের সামগ্রিক উন্নয়ন, নাগরিকসেবা, সামাজিক সম্প্রীতি এবং বুদ্ধিস্ট সম্প্রদায়ের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

এ সময় নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ নগরীর উন্নয়ন ও নাগরিকদের কল্যাণে সিটি করপোরেশনের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সকল সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় নগর গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খাঁন বুদ্ধিস্ট কমিউনিটির নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে বলেন, নগরীর উন্নয়ন ও নাগরিকসেবার ক্ষেত্রে সকল শ্রেণি-পেশা ও ধর্মীয় সম্প্রদায়ের মানুষের সহযোগিতা গুরুত্বপূর্ণ। পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহযোগিতার মাধ্যমে নারায়ণগঞ্জকে আরও সুন্দর ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সাক্ষাৎকালে বুদ্ধিস্ট কমিউনিটি নারায়ণগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সৌজন্য সাক্ষাৎ শেষে উভয় পক্ষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..