সংবাদ শিরোনাম :
সাবেক হুইপ নজরুল ইসলাম বাবুর এপিএস ওয়ালিউল্লাহ ঢাকার তেজগাঁও থেকে গ্রেফতার নারায়ণগঞ্জে ফের শ্রমিক বিক্ষোভ, পুলিশের ব্যারিকেড ভেঙে ঢাকা-নারায়ণগঞ্জ সড়ক অবরোধ শ্রমিক অসন্তোষ ঘিরে নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থানে মহানগর যুবদল নেতা কে এম মাজহারুল আলম জোসেফ শ্রমিক অসন্তোষ ঘিরে নাশকতা ঠেকাতে পঞ্চবটিতে এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সতর্ক অবস্থান শ্রমিক অসন্তোষকে পুঁজি করে নাশকতার পরিকল্পনা, গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য অন্যায়ের কাছে জামায়াত মাথা নত করবে না ” ~ ডা. শফিকুর রহমান আওয়ামী লীগের ছিল কোটা, আর বিএনপির হলো নির্লজ্জ দলীয়করণ’- সাদিক কায়েম নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্টের প্রথম নির্বাচনে নবী-টিপু প্যানেলের জয় ইবিতে সোলার প্যানেল স্থাপনের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি প্রদান ফতুল্লায় আওয়ামী লীগের ষড়যন্ত্র ও গুপ্ত হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

শ্রমিক অসন্তোষ ঘিরে নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থানে মহানগর যুবদল নেতা কে এম মাজহারুল আলম জোসেফ

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২০ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

তৈরি পোশাকশিল্পসহ বিভিন্ন শিল্পকারখানায় চলমান শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে কোনো স্বার্থান্বেষী মহল যাতে নাশকতা, সহিংসতা কিংবা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ সড়ক ও শিল্পাঞ্চল এলাকায় সতর্ক অবস্থান ও টহল কার্যক্রমে অংশ নিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা কে এম মাজহারুল আলম জোসেফ।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কের শিবু মার্কেট এলাকাসহ আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশাল মিছিল নিয়ে টহল দেন তিনি। এ সময় শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নেতাকর্মীদের নিয়ে সতর্ক অবস্থান গ্রহণ করেন।

শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে যাতে কোনো ধরনের নাশকতা, ভাঙচুর কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়ার প্রতি সম্মান রেখে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

কে এম মাজহারুল আলম জোসেফ বলেন, শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। তবে শ্রমিক অসন্তোষকে পুঁজি করে কোনো স্বার্থান্বেষী মহল যেন নাশকতা, সহিংসতা কিংবা রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। এখানকার শিল্পকারখানার স্বাভাবিক উৎপাদন ও শ্রমিকদের কর্মপরিবেশ বিঘ্নিত হলে এর প্রভাব পড়বে শ্রমিক, মালিকসহ সামগ্রিক অর্থনীতিতে। তাই শিল্পাঞ্চলের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে রাজনৈতিক নেতাকর্মী, প্রশাসন, শ্রমিক ও সাধারণ মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এমন সতর্ক অবস্থান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন যুবদল নেতা কে এম মাজহারুল আলম জোসেফ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..