সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির উদ্বোধন দীর্ঘ আইনি লড়াই শেষে কারামুক্ত সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এনায়েতনগরে দোয়া ও মিলাদ মাহফিল জিয়ার আদর্শ বাস্তবায়নের প্রত্যয়ে সিদ্ধিরগঞ্জে যুবদলের দোয়া মাহফিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার দুই আসামি গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার, নারায়ণগঞ্জে মিছিলের অভিযোগ নারায়ণগঞ্জ জেলা পুলিশের রাত্রিকালীন কেন্দ্রীয় রোলকলে সম্মানিত পুলিশ সুপার এর অংশগ্রহণ পুলিশ সুপারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজে অংশ নিলেন পুলিশ সদস্যরা ফতুল্লায় হোসিয়ারী ব্যবসায়ী হারুন খালাসী হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ২ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রূপগঞ্জবাসীসহ দেশবাসীকে গোলাম ফারুক খোকনের শুভেচ্ছা বার্তা
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

আপিল আদেশে বৈধতা পেল গণঅধিকার পরিষদের দুই প্রার্থীর মনোনয়ন

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৩৭৭ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

আপিল আদেশের রায়ে মনোনয়নপত্রের বৈধতা পেলেন গণঅধিকার পরিষদের দুই প্রার্থী। এর ফলে নারায়ণগঞ্জ–৪ ও নারায়ণগঞ্জ–৫ সংসদীয় আসনে ট্রাক প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করতে আর কোনো বাধা রইল না।

নারায়ণগঞ্জ–৫ সংসদীয় আসন থেকে গণঅধিকার পরিষদের সভাপতি, নারায়ণগঞ্জ জেলা শাখার ইঞ্জিনিয়ার নাহিদ এবং নারায়ণগঞ্জ–৪ সংসদীয় আসন থেকে গণঅধিকার পরিষদের সভাপতি, নারায়ণগঞ্জ মহানগর শাখার ইঞ্জিনিয়ার আরিফ ভূইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

আপিল কর্তৃপক্ষের আদেশের পর প্রার্থীরা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মনোনয়ন বৈধতা পাওয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। দলীয় নেতারা আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের ভোট ও সমর্থনের মাধ্যমে গণঅধিকার পরিষদ একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ–৪ ও ৫ আসন দুটি জেলার গুরুত্বপূর্ণ আসন হিসেবে পরিচিত। এসব আসনে ইঞ্জিনিয়ার নাহিদ ও ইঞ্জিনিয়ার আরিফ ভূইয়ার অংশগ্রহণ নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..