সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির উদ্বোধন দীর্ঘ আইনি লড়াই শেষে কারামুক্ত সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এনায়েতনগরে দোয়া ও মিলাদ মাহফিল জিয়ার আদর্শ বাস্তবায়নের প্রত্যয়ে সিদ্ধিরগঞ্জে যুবদলের দোয়া মাহফিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার দুই আসামি গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার, নারায়ণগঞ্জে মিছিলের অভিযোগ নারায়ণগঞ্জ জেলা পুলিশের রাত্রিকালীন কেন্দ্রীয় রোলকলে সম্মানিত পুলিশ সুপার এর অংশগ্রহণ পুলিশ সুপারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজে অংশ নিলেন পুলিশ সদস্যরা ফতুল্লায় হোসিয়ারী ব্যবসায়ী হারুন খালাসী হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ২ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রূপগঞ্জবাসীসহ দেশবাসীকে গোলাম ফারুক খোকনের শুভেচ্ছা বার্তা
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হাজী বিল্লাল হোসেনের সাথে তরুণ যুবকদের সৌজন্য সাক্ষাৎ

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২১৯ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ফতুল্লা থানা শাখার সহ সভাপতি ও কুতুবপুর ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেনের সাথে কুতুবপুর ইউনিয়ন তরুন সমাজের আইডল ইন্টেরিয়ার ডিজাইনার অ্যাসোসিয়েশন বাংলাদেশ(IDAB) প্রতিষ্ঠাতা সদস্য, স্থপতি ইসমাইল পারভেজের নেতৃত্বে এলাকার বেশ কিছু তরুন সৌজন্য সাক্ষাৎ এ অংশগ্রহণ করে।

২০ নভেম্বর বুধবার সন্ধ্যায় কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেনের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন তার বক্তব্যে বলেন,আজকে এই বেশ কিছু তরুন সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি মাদক,সন্ত্রাস,চাঁদাবাজি মুক্ত সমাজ গড়ার লক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠন এবং আমার সাথে থেকে কাজ করতে ইচ্ছা পোষন করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আদর্শ বুকে ধারণ করে এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াস ভাইয়ের হাতকে শক্তিশালী করতে এই তরুন যুবকরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে ইচ্ছুক । তাদের এই ইচ্ছা পোষণকে আমি সাধুবাদ জানাই। আমি মনে করি এই তরুণ সমাজে এই সমাজকে সুন্দর করে গড়ে তুলতে পারবে। দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনবে এইটাই প্রত্যাশা থাকবে তাদের প্রতি।

এ সময় আরো উপস্থিত ছিলেন জাবেদ কায়সার মিশু , হিমেল, জসিম দেওয়ান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..