সংবাদ শিরোনাম :
দিপু ভাইয়ের স্বপ্নের রূপগঞ্জ গড়তে কাজ করবেন নুরুন্নবী ভূঁইয়া: সালাহউদ্দিন দেওয়ান ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত, রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে উপদেষ্টা ঘোষণা  নাকের নিচের একটি তিলেই ফাঁস হলো ৪৫ বছরের ছদ্মবেশ, ধরা পড়লেন প্রেসিডেন্ট জিয়ার হত্যাকারী মোজাফফর সোনারগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীর প্রকাশ্যে মাদক ছাড়ার ঘোষণা, মুচলেকায় স্বাক্ষর ফুটবল টুর্নামেন্টের মঞ্চে ক্রীড়া প্রতিমন্ত্রী ও সালাউদ্দিন দেওয়ানের আন্তরিক মুহূর্ত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মিঠু খানের শুভেচ্ছা জহির আহমেদ সোহেলের আয়োজনে বর্ণাঢ্যভাবে উদযাপিত হলো মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করলেন যুবদল নেতা সরদার সুজন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে স্বেচ্ছাসেবক দল নেতা সালাউদ্দিন দেওয়ানের শুভেচ্ছা মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মাগফুর রহমান পাপনের শুভেচ্ছা
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

কামাল সরদার স্মৃতি স্মরণে আমলাপাড়া ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৭৬ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

মরহুম কামাল সরদার স্মৃতি স্মরণে আমলাপাড়া ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে নগরীর আমলাপাড়া গার্লস স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কে.বি.সাহা বাইলেন আমলাপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি নূর ইসলাম সরদার।

এসময় প্রধান অতিথির বক্তব্যে নূর ইসলাম সরদার বলেন, যুব সমাজের এ উদ্যোগে আমি কৃতজ্ঞ। আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। প্রতিবছরই আমরা এ অনুষ্ঠান করবো। আমরা চাই যুব সমাজ মাদক থেকে দূরে থাকুক। খেলাধুলায় মনোনিবেশ করুক। আমি কোন অন্যায় প্রশ্রয় দেই না। সত্যের পক্ষে ছিলাম ও থাকবো। আমাকে যতবার ডাকা হবে আমি ততবারই আসবো এবং যুব সমাজের পাশে থাকবো।

বিশেষ অতিথির বক্তব্যে হানিফ সরদার বলেন, কামাল ভাই ছিলেন যুব সমাজের আইকন। আজকে তিনি আমাদের মাঝে নেই, তাকে স্মরণ করে যে অনুষ্ঠানটি হলো আমরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞ। খেলাধুলা করলে ও এর সঙ্গে যুক্ত থাকলে শুধু দেহ, মনই ভালো থাকে না বরং এর মাধ্যমে কীভাবে দলগতভাবে কাজ করা যায় তাও শেখা যায়। আমরা সব সময় খেলাধূলার পাশে আছি থাকবো।

ফাইনাল খেলায় অংশ নেয় জিয়াউর রহমান স্পোর্টিং ক্লাব ও ডেঞ্জার ভয়েজ টিম। খেলায় ২-১ গোলে ডেঞ্জার ভয়েজ টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় জিয়াউর রহমান স্পোর্টিং ক্লাব। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স অ্যাপ দলের মাঝে ট্রফি বিতরণ করা হয়।

কে.বি.সাহা বাইলেন আমলাপাড়া পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মোঃ হানিফ সরদারের সার্বিক ব্যবস্থাপনায় এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব, কে.বি.সাহা বাইলেন আমলাপাড়া পঞ্চায়েত কমিটির সহ-সভাপতি মোঃ শাহজাহান খোকন, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আসাদুজ্জামান আসাদ, মোঃ রবিউল ইসলাম জমজম, তানভীর সরদার সহ আরো উপস্থিত ছিলেন, মোঃ দুলাল সরদার, মোঃ মানিক সরদার, মোঃ বিকি সরদার, মোঃ হিরা সরদার, মোঃ মানিক চান, মোঃ মেহেদী হাসান সনি, মাসুৃম, ওহিদ, জয়, অনিক, ইমন, রাহাত, নাঈম, কাইফ, সাহিল, সামির ও সিয়াম প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..