সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির উদ্বোধন দীর্ঘ আইনি লড়াই শেষে কারামুক্ত সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এনায়েতনগরে দোয়া ও মিলাদ মাহফিল জিয়ার আদর্শ বাস্তবায়নের প্রত্যয়ে সিদ্ধিরগঞ্জে যুবদলের দোয়া মাহফিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার দুই আসামি গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার, নারায়ণগঞ্জে মিছিলের অভিযোগ নারায়ণগঞ্জ জেলা পুলিশের রাত্রিকালীন কেন্দ্রীয় রোলকলে সম্মানিত পুলিশ সুপার এর অংশগ্রহণ পুলিশ সুপারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজে অংশ নিলেন পুলিশ সদস্যরা ফতুল্লায় হোসিয়ারী ব্যবসায়ী হারুন খালাসী হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ২ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রূপগঞ্জবাসীসহ দেশবাসীকে গোলাম ফারুক খোকনের শুভেচ্ছা বার্তা
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় রূপগঞ্জে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল

আবু কাওসার মিঠু / ৩৬৭ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ওমর হোসেন। গোলাকান্দাইল ইউনিয়ন যুবদল অনুষ্ঠানটির আয়োজন করে।
এসময় আরো উপস্থিত ছিলেন গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা বাবু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিব হাসান রাজা, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মঞ্জুর মোল্লা, ইমরান হোসেন, গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সহসভাপতি মাহফুজুর রহমান খোরশেদ, শাওন ভূঁইয়া, বাদল ভূঁইয়া, জুনায়েদ ইসলাম সহ আরো অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে ওমর হোসেন বলেন,
“বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার আমলে ১৭ বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন—তারই ধারাবাহিকতায় আজ তাঁর স্বাস্থ্য গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত। এ পরিস্থিতির জন্য স্বৈরাচারী সরকারই দায়ী।”

তিনি আরও বলেন,
“ভবিষ্যতে যেন কোনো স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য সকলকে সজাগ থাকতে হবে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে রাজপথে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন অব্যাহত রাখতে হবে।”

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..