সংবাদ শিরোনাম :
দিপু ভাইয়ের স্বপ্নের রূপগঞ্জ গড়তে কাজ করবেন নুরুন্নবী ভূঁইয়া: সালাহউদ্দিন দেওয়ান ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত, রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে উপদেষ্টা ঘোষণা  নাকের নিচের একটি তিলেই ফাঁস হলো ৪৫ বছরের ছদ্মবেশ, ধরা পড়লেন প্রেসিডেন্ট জিয়ার হত্যাকারী মোজাফফর সোনারগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীর প্রকাশ্যে মাদক ছাড়ার ঘোষণা, মুচলেকায় স্বাক্ষর ফুটবল টুর্নামেন্টের মঞ্চে ক্রীড়া প্রতিমন্ত্রী ও সালাউদ্দিন দেওয়ানের আন্তরিক মুহূর্ত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মিঠু খানের শুভেচ্ছা জহির আহমেদ সোহেলের আয়োজনে বর্ণাঢ্যভাবে উদযাপিত হলো মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করলেন যুবদল নেতা সরদার সুজন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে স্বেচ্ছাসেবক দল নেতা সালাউদ্দিন দেওয়ানের শুভেচ্ছা মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মাগফুর রহমান পাপনের শুভেচ্ছা
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ” জুলাই স্মৃতি ফুটবল ” টুর্নামেন্টে সৈয়দপুর -শাহারপাড়া ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৬৬১ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

জগন্নাথপুরে “জুলাই স্মৃতি ফুটবল ” টুর্নামেন্ট- ২০২৫ এর ফাইনাল খেলায় সৈয়দপুর -শাহারপাড়া ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন ও পাটলী ইউনিয়ন একাদশ রানার্সআপ হয়েছে।

” এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষে তারুণ্যের উৎসব -২০২৫ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের অনুষ্ঠিতব্য ইউনিয়ন পর্যায়ের “জুলাই স্মৃতি ফুটবল ” টুর্নামেন্টের ফাইনাল খেলা ৭ ই জানুয়ারী রোজ মঙ্গলবার বিকালে জগন্নাথপুর পৌর শহরস্থ হারুনুর রশীদ হিরন মিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় পাটলী ইউনিয়ন একাদশকে এক গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন একাদশ এবং শূন্য গোলে রানার্সআপ হয়েছে পাটালী ইউনিয়ন একাদশ। খেলা শেষে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন , বিশিষ্ট শিক্ষানুরাগী জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আবু হুরায়রা ছাদ মাষ্টার,   জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমীন, জগন্নাথপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লাহ, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক দিলু মিয়া, জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামীম আহমদ, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির ও খেলোয়াড় বৃন্দ সহ ক্রীড়ামোদী  বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
পরিশেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের  খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দিয়েছেন অনুষ্ঠান এর অতিথি বৃন্দ।
উল্লেখ্য, জগন্নাথপুর উপজেলা প্রশাসন আয়োজিত ” জুলাই স্মৃতি ফুটবল” টুর্নামেন্টে উপজেলার ৮ টি ইউনিয়ন ও ১টি পৌর সভা থেকে মোট ৯ টি দল অংশ গ্রহন করেছিল। তমধ্যে সমাপনী ফাইনাল খেলায়  সৈয়দপুর- শাহারপাড়া ইউনিয়ন একাদশ ১-০ গোলে পাটলী ইউনিয়ন একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এবং পাটলী ইউনিয়ন একাদশ রানার্সআপ হয়েছে।

 

হুমায়ূন কবীর ফরীদি, বিশেষ প্রতিনিধিঃ

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..