সংবাদ শিরোনাম :
দিপু ভাইয়ের স্বপ্নের রূপগঞ্জ গড়তে কাজ করবেন নুরুন্নবী ভূঁইয়া: সালাহউদ্দিন দেওয়ান ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত, রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে উপদেষ্টা ঘোষণা  নাকের নিচের একটি তিলেই ফাঁস হলো ৪৫ বছরের ছদ্মবেশ, ধরা পড়লেন প্রেসিডেন্ট জিয়ার হত্যাকারী মোজাফফর সোনারগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীর প্রকাশ্যে মাদক ছাড়ার ঘোষণা, মুচলেকায় স্বাক্ষর ফুটবল টুর্নামেন্টের মঞ্চে ক্রীড়া প্রতিমন্ত্রী ও সালাউদ্দিন দেওয়ানের আন্তরিক মুহূর্ত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মিঠু খানের শুভেচ্ছা জহির আহমেদ সোহেলের আয়োজনে বর্ণাঢ্যভাবে উদযাপিত হলো মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করলেন যুবদল নেতা সরদার সুজন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে স্বেচ্ছাসেবক দল নেতা সালাউদ্দিন দেওয়ানের শুভেচ্ছা মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মাগফুর রহমান পাপনের শুভেচ্ছা
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

জগন্নাথপুরে “ফ্রেন্ডস ফরএভার অর্গানাইজেশন” আয়োজিত মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

হুমায়ূন কবীর ফরীদি, বিশেষ প্রতিনিধিঃ / ৬৫১ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

জগন্নাথপুরে “ফ্রেন্ডস ফরএভার অর্গানাইজেশন” কর্তৃক আয়োজিত মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২৫ ইং সম্পন্ন হয়েছে। এই খেলায় লিটু এন্ড হেলাল এফসি চ্যাম্পিয়ন, আক্তার এফসি রানার্সআপ ও ফ্রেন্ডস ক্লাব পাগনারপার তৃতীয় হয়েছে।

মাদকমুক্ত সমাজ বিনির্মানের লক্ষে যুবসমাজকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন “ফ্রেন্ডস ফরএভার অর্গানাইজেশন” এর আয়োজনে ২৩ শে জানুয়ারী দিবাগত রাতে উপজেলার পাড়ারগাঁও আইডিয়াল হাইস্কুল এন্ড কলেজ মাঠে মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২৫ ইং অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে ২৫টি দল অংশ গ্রহন করেছিল। উক্ত খেলায় লিটু এন্ড হেলাল এফসি চ্যাম্পিয়ন, রানার্সআপ ও ফ্রেন্ডস ক্লাব পাগনারপার তৃতীয় হয়েছে।
উক্ত খেলার উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর মেম্বার মোঃ মসিক আহমদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, হাসানুজ্জামান আলীনূর , ফ্রেন্ডস ফরএভার অর্গানাইজেশনের  সহ- সভাপতি রেদোয়ানুল হক শিরন, যুগ্ম সাধারণ সম্পাদক, শাহীন আহমদ, সাংগঠনিক সম্পাদক ফিরোজুল হক,সম্মানিত   সদস্য,সাগর দেব, সুমেন মিয়া, রিংকু দেব  রুপক রাজ বৈদ্য ও খেলোয়াড় বৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার ক্রীড়ামোদী জনসাধারণ। অনুষ্ঠানের অতিথি বৃন্দ বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দিয়েছেন।
খেলার প্রথম পুরস্কার দাতাঃ- শাহীন আহমদ, দ্বিতীয় পুরস্কার দাতাঃ- রেদুয়ানোল হক শিরন ও তৃতীয় পুরস্কার দাতাঃ- আল কবির।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..