সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির উদ্বোধন দীর্ঘ আইনি লড়াই শেষে কারামুক্ত সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এনায়েতনগরে দোয়া ও মিলাদ মাহফিল জিয়ার আদর্শ বাস্তবায়নের প্রত্যয়ে সিদ্ধিরগঞ্জে যুবদলের দোয়া মাহফিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার দুই আসামি গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার, নারায়ণগঞ্জে মিছিলের অভিযোগ নারায়ণগঞ্জ জেলা পুলিশের রাত্রিকালীন কেন্দ্রীয় রোলকলে সম্মানিত পুলিশ সুপার এর অংশগ্রহণ পুলিশ সুপারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজে অংশ নিলেন পুলিশ সদস্যরা ফতুল্লায় হোসিয়ারী ব্যবসায়ী হারুন খালাসী হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ২ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রূপগঞ্জবাসীসহ দেশবাসীকে গোলাম ফারুক খোকনের শুভেচ্ছা বার্তা
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

তারেক রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জগন্নাথপুরে বিএনপির স্বাগত মিছিল ও পথসভা 

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৪১৬ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জগন্নাথপুরে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এর আয়োজনে স্বাগত মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সুদূর যুক্তরাজ্য থেকে দীর্ঘ প্রায় ১৭ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ শে ডিসেম্বর মাতৃভূমি বাংলাদেশে আসার কথা রয়েছে। তাঁহার এই স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে ২৩ শে ডিসেম্বর রোজ মঙ্গলবার বিকাল ৪ ঘটিকার সময় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিএনপি, জগন্নাথপুর পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এর আয়োজনে তিন শতাধিক নেতাকর্মীর অংশ গ্রহনে এক বিশাল স্বাগত মিছিল উপজেলা সদরস্থ দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জগন্নাথপুর পৌর পয়েন্টে পথসভায় মিলিত হয়। জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার এর সভাপতিত্বে ও ১ম যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত পথসভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট জিয়াউর রহিম শাহীন, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিটু, যুক্তরাজ্য বিএনপির সদ্য সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ রাজু আহমেদ,জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাসিম ডালিম, পৌর যুবদলের আহবায়ক মোঃ লিটন মিয়া, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী হারুনুর রশীদ ও জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন প্রমূখ।

এসময় উপজেলা, পৌর ও ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিট এর তিন শতাধিক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..