সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির উদ্বোধন দীর্ঘ আইনি লড়াই শেষে কারামুক্ত সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এনায়েতনগরে দোয়া ও মিলাদ মাহফিল জিয়ার আদর্শ বাস্তবায়নের প্রত্যয়ে সিদ্ধিরগঞ্জে যুবদলের দোয়া মাহফিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার দুই আসামি গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার, নারায়ণগঞ্জে মিছিলের অভিযোগ নারায়ণগঞ্জ জেলা পুলিশের রাত্রিকালীন কেন্দ্রীয় রোলকলে সম্মানিত পুলিশ সুপার এর অংশগ্রহণ পুলিশ সুপারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজে অংশ নিলেন পুলিশ সদস্যরা ফতুল্লায় হোসিয়ারী ব্যবসায়ী হারুন খালাসী হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ২ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রূপগঞ্জবাসীসহ দেশবাসীকে গোলাম ফারুক খোকনের শুভেচ্ছা বার্তা
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

না’গঞ্জের সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ড, চার গোডাউন পুড়ে ছাই

স্বপ্ন বাংলা নিউজ / ১৭৪ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল বউ বাজার শান্তিনগর এলাকায় নূর আলমের মালিকানাধীন একটি কুন প্রস্তুতকারক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ জানুয়ারি) সকাল ৭টার দি‌কে এই অগ্নিকাণ্ড শুরু হয়, যা দ্রুত পাশের চারটি গার্মেন্টস ওয়েস্টেজের গোডাউনে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, কারখানায় প্রথমে আগুন দেখা দিলে তা দ্রুত গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মন্ডলপাড়া ও হাজীগঞ্জ স্টেশন থেকে প্রথমে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে পানির সংকটে আগুন নিয়ন্ত্রণে ব্যাঘাত ঘটে।
পরে ফায়ার সার্ভিসের আরও পাঁচটি ইউনিট যোগ দিয়ে স্থানীয়দের সহায়তায় সাড়ে ৯টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় দুজন স্বেচ্ছাসেবী আহত হন। তাদের মধ্যে একজনের নাম জিহাদ। অপরজনের নাম জানা যায়নি। অগ্নিকাণ্ডে কারখানা ও চারটি গোডাউন সম্পূর্ণ পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে আলমগীর নামে একজন জানান, তার গোডাউনে থাকা পাঁচ লাখ টাকার গার্মেন্টস ওয়েস্টেজ পুড়ে গেছে। মুসলিম, বাবুল ও হাশেম নামে আরও তিনজন ব্যবসায়ীর গোডাউন পুড়ে গেলেও তাদের ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, আমরা সকাল ৭টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পাই। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করি। এখানে রেজিন, প্যাকিং বক্স ও কেমিকেল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় পানির সংকট কাটিয়ে আগুন নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, এখনো আগুনের সঠিক কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..