সংবাদ শিরোনাম :
দিপু ভাইয়ের স্বপ্নের রূপগঞ্জ গড়তে কাজ করবেন নুরুন্নবী ভূঁইয়া: সালাহউদ্দিন দেওয়ান ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত, রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে উপদেষ্টা ঘোষণা  নাকের নিচের একটি তিলেই ফাঁস হলো ৪৫ বছরের ছদ্মবেশ, ধরা পড়লেন প্রেসিডেন্ট জিয়ার হত্যাকারী মোজাফফর সোনারগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীর প্রকাশ্যে মাদক ছাড়ার ঘোষণা, মুচলেকায় স্বাক্ষর ফুটবল টুর্নামেন্টের মঞ্চে ক্রীড়া প্রতিমন্ত্রী ও সালাউদ্দিন দেওয়ানের আন্তরিক মুহূর্ত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মিঠু খানের শুভেচ্ছা জহির আহমেদ সোহেলের আয়োজনে বর্ণাঢ্যভাবে উদযাপিত হলো মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করলেন যুবদল নেতা সরদার সুজন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে স্বেচ্ছাসেবক দল নেতা সালাউদ্দিন দেওয়ানের শুভেচ্ছা মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মাগফুর রহমান পাপনের শুভেচ্ছা
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী দিপুর মনোনয়ন উদযাপনে তারাবোয় দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৯১ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
oplus_0

নারায়ণগঞ্জ-১ (আড়াইহাজার-রূপগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে মোস্তাফিজুর রহমান দিপু মনোনয়ন পাওয়ায় আনন্দে মুখর হয়ে উঠেছে স্থানীয় নেতাকর্মীরা। এ উপলক্ষে তারাবো পৌর যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ অক্টোবর) বিকেল ৪টায় তারাবো পৌরসভা ৩নং ওয়ার্ডে আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পৌর যুবদলের সদস্য ও ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল আজিজ হীরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাবো পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড যুবদল নেতা হাজী মোহাম্মদ কবির হোসেন, মোঃ রাসেল মিয়া, ইসলাম সিকদার, হারুন মিয়া, নুরু মিজি, ইকবাল হোসেন, জসিম মিয়া, মহসিন মিয়া, বাদল ভূইয়া, তাইজুল ইসলাম, ইলিয়াস, রাসেল, রুবেলসহ আরও অনেকে।

বক্তব্যে প্রধান অতিথি কাউসার আলম বলেন,

“বিগত দিনে আওয়ামী ফ্যাসিস্টদের দুঃসহ নির্যাতনের সময় আমরা রাস্তায় ছিলাম, আজও আছি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো।”

সভাপতি আব্দুল আজিজ হীরা বলেন,

“তারুণ্যের উচ্ছ্বাস ও জনগণের ভালোবাসাই বিএনপির শক্তি। আমরা দোয়া করি—ধানের শীষের বিজয়ের মাধ্যমে দেশে গণতন্ত্র আবার ফিরে আসুক।”

অনুষ্ঠানের শেষে দলীয় নেতাকর্মীরা বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান দিপুর সাফল্য ও দেশের মঙ্গল কামনায় দোয়া করেন, এরপর মিষ্টি বিতরণের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..