সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির উদ্বোধন দীর্ঘ আইনি লড়াই শেষে কারামুক্ত সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এনায়েতনগরে দোয়া ও মিলাদ মাহফিল জিয়ার আদর্শ বাস্তবায়নের প্রত্যয়ে সিদ্ধিরগঞ্জে যুবদলের দোয়া মাহফিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার দুই আসামি গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার, নারায়ণগঞ্জে মিছিলের অভিযোগ নারায়ণগঞ্জ জেলা পুলিশের রাত্রিকালীন কেন্দ্রীয় রোলকলে সম্মানিত পুলিশ সুপার এর অংশগ্রহণ পুলিশ সুপারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজে অংশ নিলেন পুলিশ সদস্যরা ফতুল্লায় হোসিয়ারী ব্যবসায়ী হারুন খালাসী হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ২ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রূপগঞ্জবাসীসহ দেশবাসীকে গোলাম ফারুক খোকনের শুভেচ্ছা বার্তা
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

নারায়নগঞ্জে চুরির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৬৩ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

সদরের চুরির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

বুধবার (২০ নভেম্বর) বিকেলে সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ডের নলুয়াপাড়া এলাকার মাঠে এ ঘটে। নিহত ব্যাক্তির নাম বাবু ওরফে ছোট বাবু।

এ ঘটনায় অভিযুক্ত মিলন মিয়াকে আটক করা হয়েছে ।
বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির আহমেদ।

বাবু হরফে ছোট বাবু একই এলাকার বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ডিউটি অফিসার এসআই মিলন বলেন, চুরির অপবাদ দিয়ে ছোট বাবু নামের একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তথ্য পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনার অভিযুক্ত মিলন পলাতক আছে তবে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী জোসনাকে থানায় এনেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, নিহত ব্যাক্তি ও অভিযুক্ত উভয়ই মাদকসেবি ছিল এবং তারা নিয়মিত মাদক সেবন করতো। ঘটনার দিনও তারা অভিযুক্তের ঘরে একসাথে বসে মাদক নিচ্ছিল, সেসময় ঘরে টাকা হারানোর কথা উঠলে নিহত বাবুকে চোর সাব্যস্ত করা হয় এতে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি থেকে মারামারিতে গিয়ে ঠেকে। এঘটনসয় গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..