বগুড়া -৫(শেরপুর -ধুনট) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী আলহাজ্ব দবিবুর রহমান এর মনোনয়ন পত্র উত্তোলন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ (শেরপুর ও ধুনট) আসনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা দবিবুর রহমান।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে সহকারী রিটার্নিং অফিসার ও শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাচন অফিসার মোঃ জিয়াউল ইসলাম, বগুড়া জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মনছুরুর রহমান, ধুনট উপজেলা জামায়াতের নায়েবে আমির সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম দুলাল, শেরপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক মোঃ আবদুল্লাহ আল মুস্তাফিধ নাসিম, ধুনট জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ ফিরোজ আহমেদ, শেরপুর উপজেলা জামায়াতের প্রচার সেক্রেটারি ইফতেখার আলম প্রমুখ।
আপনার মন্তব্য প্রদান করুন...