সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির উদ্বোধন দীর্ঘ আইনি লড়াই শেষে কারামুক্ত সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এনায়েতনগরে দোয়া ও মিলাদ মাহফিল জিয়ার আদর্শ বাস্তবায়নের প্রত্যয়ে সিদ্ধিরগঞ্জে যুবদলের দোয়া মাহফিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার দুই আসামি গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার, নারায়ণগঞ্জে মিছিলের অভিযোগ নারায়ণগঞ্জ জেলা পুলিশের রাত্রিকালীন কেন্দ্রীয় রোলকলে সম্মানিত পুলিশ সুপার এর অংশগ্রহণ পুলিশ সুপারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজে অংশ নিলেন পুলিশ সদস্যরা ফতুল্লায় হোসিয়ারী ব্যবসায়ী হারুন খালাসী হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ২ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রূপগঞ্জবাসীসহ দেশবাসীকে গোলাম ফারুক খোকনের শুভেচ্ছা বার্তা
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

বছরে কোটি টাকার অবৈধ গ্যাস ব্যবহার, গুড়িয়ে দেয়া হলো সেই চুন কারখানা

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৮৮ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে তিতাস জোবিঅ ফতুল্লা শাখা। বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) দিনব্যাপি পরিচালিত এ অভিযানে জোবিঅ ফতুল্লা শাখার আওতাধীন কতুবপুর পাগলা তালতলা মাদরাসা সংলগ্ন এলাকায় একটি বাসাবাড়ীর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ অবৈধ গ্যাস সংযোগের কারণে একটি চুন কারখানার ভাট্টি ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।

জেলা প্রশাসনের সিনিয়র সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মোনাব্বর হোসেনের নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালন করা হয়।
এ বিষয়ে জোবিঅ ফতুল্লার ব্যবস্থাপক প্রকৌশলী মো: মশিউর রহমান বলেন, আজকের এ অভিযানে একটি অবৈধ চুন কারখানা পাওয়া যায়। যেখানে অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে তারা কারখানাটি পরিচালনা করে আসছিলো। আমরা এর আগে এ কারখানাটিতে অভিযান পরিচালনা করতে চেয়েছিলাম। কিন্তু স্থানীয় লোকজন ও তাদের বাধার কারণে আমরা অভিযান পরিচালন করতে পারেনি। আজকে পুলিশ-প্রশাসনের সহযোগীতায় এখানে অভিযান পরিচালনা করছি।

তিনি বলেন, আমরা যতটুকু জানি কারখানাটি পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। বর্তমানে কোন চুন কারখানার অনুমোদন সরকার থেকে পাওয়া যায় না। আমরা এ কারখানায় অবৈধ গ্যাস সংযোগ পেয়েছি। ওনারা অবৈধভাবে প্রতিমাসে প্রায় ৭ লাখ টাকা গ্যাস খরচ করেছে, যা বছরে প্রায় কোটি টাকার মত গিয়ে দাঁড়ায়। আজ কারখানাটির ৬টি ইন্সপিরেটর বার্ণারের মাধ্যমে অবৈধ গ্যাস ব্যবহার পাওয়া যাওয়ায় নির্বাহী ম্যজিস্ট্রেটের উপস্থিতিতে সংযোগটি কিলিং করা হয় এবং ফ্যাক্টরিটির ভাট্টি গুড়িয়ে দেয়া হয়। আশাকরছি, তারা আর এখানে অবৈধভাবে গ্যাস ব্যবহার এবং অবৈধ কারখানাটি পরিচালনা করতে পারবেন না।

‘কাউকে আটক কিংবা জেল জরিমানা করা হয়েছে কি না?’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আমরা যখন অভিযান পরিচালনা শুরু করি। ঠিক তখনই কারখানাটির পিছনে ছোট এক গেট দিয়ে সবাই পালিয়ে যায়। এখন পর্যন্ত কারখানাটির মালিক ও কর্তৃপক্ষ কাউকে পাওয়া যায়নি। ফলে জরিমানা করা সম্ভব হয়নি। তবে একজন লেবারকে আটক করা হয়েছিলো। পরে মুচলেকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। কারখানাটির পাশে একটি বাড়িতে ৮টি ডাবল বার্ণারে অবৈধ গ্যাস ব্যবহার পাওয়া যাওয়ায় সংযোগটি কিলিং করা হয়। অভিযানস্থল হতে ২” ডায়া ৮০ ফুট পাইপসহ ৬টি ইন্সপিরেটর বার্ণার জব্দ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন, জোবিঅ নারায়ণগঞ্জ’র ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তাক মাসুদ মো: ইমরান, ইএসএস শাখার ব্যবস্থাপক প্রকৌশলী সৈয়দ মো. আবু সুফিয়ান, মিটারিং এন্ড ভিজিল্যান্স শাখার ব্যবস্থাপক প্রকৌশলী তাইফুর রহমানসহ আবিবি-নারায়ণগঞ্জ’র অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

 

ফতুল্লা সংবাদদাতা:

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..