সংবাদ শিরোনাম :
দিপু ভাইয়ের স্বপ্নের রূপগঞ্জ গড়তে কাজ করবেন নুরুন্নবী ভূঁইয়া: সালাহউদ্দিন দেওয়ান ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত, রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে উপদেষ্টা ঘোষণা  নাকের নিচের একটি তিলেই ফাঁস হলো ৪৫ বছরের ছদ্মবেশ, ধরা পড়লেন প্রেসিডেন্ট জিয়ার হত্যাকারী মোজাফফর সোনারগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীর প্রকাশ্যে মাদক ছাড়ার ঘোষণা, মুচলেকায় স্বাক্ষর ফুটবল টুর্নামেন্টের মঞ্চে ক্রীড়া প্রতিমন্ত্রী ও সালাউদ্দিন দেওয়ানের আন্তরিক মুহূর্ত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মিঠু খানের শুভেচ্ছা জহির আহমেদ সোহেলের আয়োজনে বর্ণাঢ্যভাবে উদযাপিত হলো মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করলেন যুবদল নেতা সরদার সুজন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে স্বেচ্ছাসেবক দল নেতা সালাউদ্দিন দেওয়ানের শুভেচ্ছা মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মাগফুর রহমান পাপনের শুভেচ্ছা
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

বদলগাছীতে ৮৫ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

সারোয়ার হোসেন অপু / ২১৫ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

নওগাঁর বদলগাছীতে ৮৫ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, জেলার বদলগাছী উপজেলার বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলের ৮৫ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ১৭ ও ১৮ ফেব্রুয়ারি সোম এবং মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।
প্রথম দিন ১৭ ই ফেব্রুয়ারি উক্ত বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ছনি
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
ক্রীড়া অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে অংশ বিশেষ তেলাওয়াত ও গীতা পাঠ করে অনুষ্ঠানের শুরু করা হয়। পরবর্তীতে স্কাউট দলের মাঠ প্রদক্ষিণের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার শুরু হয়। ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়, লাপ জাপ,যেমন খুশি তেমন সাজো সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং প্রতিযোগিতায় অংশ গ্রহন কারী বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়েছে।
দ্বিতীয় দিন ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০ টায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক মোঃ মোজাফফর হোসেন এর সভাপতিত্বে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক মোঃ মোজাফফর হোসেন এর সভাপতিত্বে ও এসএসসি পরীক্ষার্থী ফাহিম নিলয় ও জান্নাতুল মাওয়ার উপস্থাপনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ছনি,গেষ্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ জাহান আলী, বদলগাছী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা,কর্মচারী, বিদ্যালয়ের শিক্ষার্থী,প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে কোরআন প্রতিযোগিতা,গীতা প্রতিযোগিতা, হম,নাত,ইসলামী সংগীত, নাচ,গান, কৌতুক, অভিনয়, নাটক সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।

পরিশেষে উক্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও অনুষ্ঠানের সভাপতি মোজাফফর হোসেন এর সমাপনী বক্তব্যের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..