সংবাদ শিরোনাম :
বন্দরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত, অভিযুক্ত মাদক ব্যবসায়ী পলাতক সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দিপু ভাইয়ের স্বপ্নের রূপগঞ্জ গড়তে কাজ করবেন নুরুন্নবী ভূঁইয়া: সালাহউদ্দিন দেওয়ান ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত, রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে উপদেষ্টা ঘোষণা  নাকের নিচের একটি তিলেই ফাঁস হলো ৪৫ বছরের ছদ্মবেশ, ধরা পড়লেন প্রেসিডেন্ট জিয়ার হত্যাকারী মোজাফফর সোনারগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীর প্রকাশ্যে মাদক ছাড়ার ঘোষণা, মুচলেকায় স্বাক্ষর ফুটবল টুর্নামেন্টের মঞ্চে ক্রীড়া প্রতিমন্ত্রী ও সালাউদ্দিন দেওয়ানের আন্তরিক মুহূর্ত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মিঠু খানের শুভেচ্ছা জহির আহমেদ সোহেলের আয়োজনে বর্ণাঢ্যভাবে উদযাপিত হলো মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করলেন যুবদল নেতা সরদার সুজন
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

মিথ্যা মামলায় জামিন পেলেন ব্যবসায়ী সেলিম প্রধান

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২৬৪ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার ভূলতা সাওঘাট এলাকার বিশিষ্ট ব্যবসায়ী,সমাজসেবক ও আধুনিক রুপগঞ্জ গড়ার স্বপ্নদ্রষ্টা ডন সেলিম প্রধান আদালতে আত্মসমর্পন করে চাঁদাবাজি মামলায় জামিন নিয়েছেন।

সোমবার (১৮ নভেম্বর) দুপুর ১২ টায় অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আত্বসমর্পন করে জামিন চাইলে বিজ্ঞ বিচারক মোঃ বদিউজ্জামান জামিন মঞ্জুর করেন।
জানা যায়,ডন সেলিম প্রধান জেলহাজতে থাকার সময় কতিপয় ভূমিদস্যু তার জমি দখল করে আড়ৎ স্থাপন করে।ডন সেলিম প্রধান তার জমি ছেড়ে দিতে বললে উল্টো তার নামে মিথ্যা, বানোয়াট, চাঁদাবাজি মামলা দায়ের করেন।
আদালত হতে জামিন লাভের পর সেলিম প্রদান গণমাধ্যম কর্মীদের বলেন, বিগত সরকারের স্থানীয় এমপি গোলাম দস্তগীর গাজী, ডাক্তার মজিবর ও বালু হাবিব নানান ভাবে আমার জমি দখল করে হয়রানি করতে থাকে।
আমি আমার জমি ছেড়ে দিতে বললে ডাক্তার মজিবর ও বালু হাবিব বিভিন্নভাবে হয়রানি করতে থাকে এমনকি আমার নামে আদালতে মিথ্যা বানোয়াট মামলা দায়ের করে।
আজ বিজ্ঞ আদালত আমাকে জামিন মঞ্জুর করেছে। গাজীর লোকগুলো দিপু ভূইয়ার মাধ্যমে আমাকে আবারো নানান ভাবে হয়রানি করার অপচেষ্টা চালাচ্ছে।
আমি আগে বলেছি রূপগঞ্জ হতে যে কোন মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি থাকবেনা। আমি রূপগঞ্জের দখল হওয়া ফুটপাট দখল মুক্ত করেছি। এখনো বলছি কোন ধরনের সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি, ভূমিদস্যুতা রুপগঞ্জের মাটিতে কাউকে করতে দিবোনা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..