সংবাদ শিরোনাম :
ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় হানিফ দেওয়ান গ্রেফতার ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার: কাশীপুর যুবদল নেতা সোহেল রানাকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নারায়ণগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির উদ্বোধন দীর্ঘ আইনি লড়াই শেষে কারামুক্ত সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এনায়েতনগরে দোয়া ও মিলাদ মাহফিল জিয়ার আদর্শ বাস্তবায়নের প্রত্যয়ে সিদ্ধিরগঞ্জে যুবদলের দোয়া মাহফিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার দুই আসামি গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার, নারায়ণগঞ্জে মিছিলের অভিযোগ নারায়ণগঞ্জ জেলা পুলিশের রাত্রিকালীন কেন্দ্রীয় রোলকলে সম্মানিত পুলিশ সুপার এর অংশগ্রহণ পুলিশ সুপারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজে অংশ নিলেন পুলিশ সদস্যরা
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

রূপগঞ্জে ওলামা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

আবু কাউসার মিঠু / ১৩৮ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২১ জুন, ২০২৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল রূপগঞ্জ থানা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২১ জুন শনিবার উপজেলার বরপা এলাকার হাজী নুর উদ্দিন ভুইয়া উচ্চ বিদ্যালয়ের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা মোঃ জাকারিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য কাজী মনিরুজ্জামান মনির। হাফেজ মাওলানা মোহাম্মদ মান্নান ও মাওলানা রুকনুজ্জামানের সঞ্চালনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা মোঃ মামুন।

যুগ্ম আহ্বায় মোঃ আব্দুল মতিন ভূঁইয়া
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন নাসির, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব, জেলা ওলামা দলের যুগ্ম আহবায়ক মাওলানা ওমর ফারুক, হাফেজ নাসির উদ্দিন, তারাবো পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন রিপন, নারায়ণগঞ্জ জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক কাজী কামরুল ইসলাম কামাল, তারাবো পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আলী আকবরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের ওলামা দলের নেতৃবৃন্দরা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..