সংবাদ শিরোনাম :
দিপু ভাইয়ের স্বপ্নের রূপগঞ্জ গড়তে কাজ করবেন নুরুন্নবী ভূঁইয়া: সালাহউদ্দিন দেওয়ান ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত, রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে উপদেষ্টা ঘোষণা  নাকের নিচের একটি তিলেই ফাঁস হলো ৪৫ বছরের ছদ্মবেশ, ধরা পড়লেন প্রেসিডেন্ট জিয়ার হত্যাকারী মোজাফফর সোনারগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীর প্রকাশ্যে মাদক ছাড়ার ঘোষণা, মুচলেকায় স্বাক্ষর ফুটবল টুর্নামেন্টের মঞ্চে ক্রীড়া প্রতিমন্ত্রী ও সালাউদ্দিন দেওয়ানের আন্তরিক মুহূর্ত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মিঠু খানের শুভেচ্ছা জহির আহমেদ সোহেলের আয়োজনে বর্ণাঢ্যভাবে উদযাপিত হলো মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করলেন যুবদল নেতা সরদার সুজন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে স্বেচ্ছাসেবক দল নেতা সালাউদ্দিন দেওয়ানের শুভেচ্ছা মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মাগফুর রহমান পাপনের শুভেচ্ছা
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

রূপগঞ্জে মীর মুগ্ধ স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৯০ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

“মাদককে না বলি, মাদক মুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে মীর মুগ্ধ স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২২ডিসেম্বর রবিবার রূপগঞ্জ দক্ষিণপাড়া যুব সমাজের উদ্যোগে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের জলসিঁড়ি বালুর মাঠে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় রূপগঞ্জ দক্ষিণপাড়া স্পোর্টিং ক্লাবকে ২-৩ গোলে পরাজিত করে ডায়মন্ড স্পোর্টিং ক্লাব জয়লাভ করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব নুর হোসেন বাবুল। সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নূরনবী ভুঁইয়া, সরকারি মুড়াপাড়া পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, কাতেয়পাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল নাছের, সাধারণ সম্পাদক মামুন মিয়া, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু বকর সিদ্দিক ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক লিটন সরকার, বিএনপি নেতা আফতাব উদ্দিন, আল-আমিন মাসুদ, রফিকুল ইসলাম, যুবদল নেতা তাইজুল ইসলাম প্রমুখ।

পরে বিজয়ীদের মধ্যে গোল্ডকাপ ও বিজিত দলের মধ্যে রঙিন টেলিভিশন বিতরণ করা হয়।

 

মোঃ আবু কাওছার মিঠু

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..