সংবাদ শিরোনাম :
দিপু ভাইয়ের স্বপ্নের রূপগঞ্জ গড়তে কাজ করবেন নুরুন্নবী ভূঁইয়া: সালাহউদ্দিন দেওয়ান ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত, রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে উপদেষ্টা ঘোষণা  নাকের নিচের একটি তিলেই ফাঁস হলো ৪৫ বছরের ছদ্মবেশ, ধরা পড়লেন প্রেসিডেন্ট জিয়ার হত্যাকারী মোজাফফর সোনারগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীর প্রকাশ্যে মাদক ছাড়ার ঘোষণা, মুচলেকায় স্বাক্ষর ফুটবল টুর্নামেন্টের মঞ্চে ক্রীড়া প্রতিমন্ত্রী ও সালাউদ্দিন দেওয়ানের আন্তরিক মুহূর্ত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মিঠু খানের শুভেচ্ছা জহির আহমেদ সোহেলের আয়োজনে বর্ণাঢ্যভাবে উদযাপিত হলো মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করলেন যুবদল নেতা সরদার সুজন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে স্বেচ্ছাসেবক দল নেতা সালাউদ্দিন দেওয়ানের শুভেচ্ছা মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মাগফুর রহমান পাপনের শুভেচ্ছা
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জে ফুটবল টুর্নামেণ্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মামুন মাহমুদ: মোবাইল আসক্তিতে মেধা শূন্য হচ্ছে নতন প্রজন্ম

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৯৭ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: শিক্ষার্থী ও যুবসমাজের উদ্দেশ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, আমরা আগে বলতাম অস্ত্র ছেড়ে কলম ধর। এখন বলছি মোবাইল ছেড়ে মাঠে খেল। সন্তানরা এখন মোবাইলে গেম খেলার প্রতি আসক্ত হয়ে পড়েছে। তারা মাঠে খেলা ছেড়ে দিয়েছে। মরণ নেশা মাদকের চেয়েও ভয়ঙ্কর হয়ে গেছে মোবাইল নেশা। মোবাইল অসক্তির কারণে অনেক ছোট ছোট ছেলে মেয়েরা বিপদগামী হচ্ছে। মোবাইল আসক্তিতে মেধা শূন্য হয়ে যাচ্ছে আমাদের নতুন প্রজন্ম। তাই সন্তানদের স্বাস্থ ও ভবিষ্যতের কথা চিন্তা করে অভিভাবকদের উচিৎ তাদেকে মোবাইল নেশা থেকে সরিয়ে আনা।


মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আইলপাড়া যুবসমাজের উদ্যোগে মোহর আলী সরদার বাজার বালুর মাঠে অয়োজিত শহীদ প্রেসিডেণ্ট জিয়াউর রহমান ফুটবল টুর্নামেণ্ট ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুন মাহমুদ বলেন, মামুন মাহমুদ বলেন, বর্তমান নতুন প্রজন্ম আসঙ্কাজনক হারে মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়েছে। পড়া শোনা বাদ দিয়ে বহু শিক্ষার্থী মোবাইল নিয়ে সময় পার করে দিচ্ছে। রাত জেগে তারা বোমাইল দেখছে। সবাইযে ভালো কিছু দেখছে তা কিন্তু নয়। ফেসবুক ইউটুব দেখে রাত পার করে দিচ্ছে। রাতের পর রাত অঘুমা দেখে এসব যুবসমাজ শারীরিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। ক্ষতি হচ্ছে তাদের দৃষ্টি শক্তি। কিটকিটে হয়ে যাচ্ছে তাদের মেজাজ। মা-বাবার সঙ্গেও করতে খারাপ আচরণ। তারা শ্রদ্ধাবোধ হারিয়ে ফেলছে। যা সমাজের জন্য কোন ভাবেই মঙ্গলজনক নয়।
টুর্নামেণ্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় সাফওয়ান এফসি বনাব সুমিলপাড়া এফসি। খেলায় নির্ধারিত সময়ে কোন দলই গোল করতে পারেনি। পরে ট্রাইবেকারে সাফওয়ান এফসি ২ শূন্য গোলে সুমিলপাড়া এফসিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলকে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি অধ্যাপক মামুন মাহমুদ।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি অকিল উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য শাহআলম মানিক। বিশেষ অতিথি ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক রিয়াজুল ইসলাম রিয়াজ, থানা বিএনপির সাবেক সদস্য কামাল হোসেন,নারায়ণগঞ্জ মহানগর যুবদলেন সাবেক যুগ্নসাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মৃধা, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মামুন, সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, ৮ নং ওয়ার্ড বিএনপির সহ সাধারণ সম্পাদক রুবেল হোসেন টিটু, সদস্য জহিরুল ইসলাম জহু, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল হোসেন, ৮ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি ওয়াসিম আসলাম ও সহসভাপত হানিফ বেপারী। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..