সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির উদ্বোধন দীর্ঘ আইনি লড়াই শেষে কারামুক্ত সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এনায়েতনগরে দোয়া ও মিলাদ মাহফিল জিয়ার আদর্শ বাস্তবায়নের প্রত্যয়ে সিদ্ধিরগঞ্জে যুবদলের দোয়া মাহফিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার দুই আসামি গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার, নারায়ণগঞ্জে মিছিলের অভিযোগ নারায়ণগঞ্জ জেলা পুলিশের রাত্রিকালীন কেন্দ্রীয় রোলকলে সম্মানিত পুলিশ সুপার এর অংশগ্রহণ পুলিশ সুপারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজে অংশ নিলেন পুলিশ সদস্যরা ফতুল্লায় হোসিয়ারী ব্যবসায়ী হারুন খালাসী হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ২ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রূপগঞ্জবাসীসহ দেশবাসীকে গোলাম ফারুক খোকনের শুভেচ্ছা বার্তা
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

সিলেটে সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন 

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৬৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

ভোক্তাদের জিম্মি করে অতিরিক্ত দাম বৃদ্ধির সঙ্গে জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সিলেটে মানববন্ধন করা হয়েছে। কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) এর আয়োজনেগগ এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সোমবার বিকালে সিলেটে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ মহোদয় এর হাতে স্মারকলিপি কপি তুলে দেন কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) সিলেট এর নেতৃবৃন্দ।

কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) এর সিলেট অন্যতম সদস্য মোহাম্মদ ফজলে এলাহী এর সভাপতিত্বে কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) এর অন্যতম সদস্য সাংবাদিক মু্ফিজুর রহমান নাহিদ সঞ্চালনায়,কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) এর সদস্য রেজওয়ান আহমেদ এর পবিত্র ক্বোরআন তিলাওয়াত এর মাধ্যমে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, একদিকে আলুসহ শাক-সবজি প্রান্তিক পর্যায়ের কৃষকরা ন্যায্যমূল্য না পেয়ে হতাশায় দিন কাটাচ্ছে। তপ্ত রোদে পুড়ে চাষাবাদ করেও লোকসান গুণতে হচ্ছে তাদের। অন্যদিকে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে খুচরা বাজারে কয়েকগুণ বেশি দামে বিক্রি করছে এসব পণ্য। সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে সঠিক নজরদারি করা হচ্ছেনা বলেও অভিযোগ করেন তারা।

বক্তারা আরও বলেন, মাঝেমধ্যে কিছু অভিযান পরিচালনা করলেও সিন্ডিকেটের কিছুই করতে পারছেনা সরকার। দ্রুত এই সিন্ডিকেটের বিরুদ্ধে টাস্কফোর্সের মাধ্যমে অভিযান চালিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তারা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..