সংবাদ শিরোনাম :
ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় হানিফ দেওয়ান গ্রেফতার ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার: কাশীপুর যুবদল নেতা সোহেল রানাকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নারায়ণগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির উদ্বোধন দীর্ঘ আইনি লড়াই শেষে কারামুক্ত সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এনায়েতনগরে দোয়া ও মিলাদ মাহফিল জিয়ার আদর্শ বাস্তবায়নের প্রত্যয়ে সিদ্ধিরগঞ্জে যুবদলের দোয়া মাহফিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার দুই আসামি গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার, নারায়ণগঞ্জে মিছিলের অভিযোগ নারায়ণগঞ্জ জেলা পুলিশের রাত্রিকালীন কেন্দ্রীয় রোলকলে সম্মানিত পুলিশ সুপার এর অংশগ্রহণ পুলিশ সুপারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজে অংশ নিলেন পুলিশ সদস্যরা
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

সোনারগাঁওয়ের বিভিন্ন সড়কের যানযট দূরীকরণ ও জনদূর্ভোগ নিরসনে মতবিনিময় সভা 

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২২৩ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাঙ্ক রোড মোগরাপাড়া চৌরাস্তা থেকে আনন্দ বাজার, বৈদ্যেরবাজার রোডে যানজট নিরসনে এবং জনদূর্ভোগ কমাতে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এ সভা সম্পন্ন হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সোনারগাঁও সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, কাঁচপুর রাজস্ব সার্কেল এর সহকারী কমিশনার ভূমি আশারাফুর রহমান, মেঘনা গ্রুপ, আমান গ্রুপ, আল মোস্তফা এবং মার্শ ফিড এর মালিকগণের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, রাজনৈতিক নেতৃবৃন্দসহ নিরাপদ সড়ক আন্দোলনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

এ সভায় আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত হয় যে, কোম্পানীর মালিকগণ নিজস্ব ব্যবস্থাপনায় ২০(বিশ) জন ভলান্টিয়ার হিসেবে লাইনম্যান নিয়োগ দিবেন যারা পরীক্ষামূলকভাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত যানজট নিরসনে কাজ করবেন। উপজেলা প্রশাসনসহ সকলেই ডিসেম্বর-২০২৪ পর্যন্ত যানবাহন চলাচলে শৃঙ্খলার বিষয়টি দেখবেন। এ সময়ের মধ্যে সবকিছু স্বাভাবিকভাবে নিয়ন্ত্রিত থাকলে এর ধারাবাহিকতা বজায়ের লক্ষ্যে জানুয়ারি মাসের ১ম সপ্তাহে পুনরায় সভা করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..