সংবাদ শিরোনাম :
বক্তাবলী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানালেন নজরুল ইসলাম প্রধান উপজেলা নির্বাচনে আসছেন প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিক গোপন বৈঠক বানচাল, জমিয়তে নেতাকর্মীদের ভয়ে পালালেন মাওলানা ফেরদাউস ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ চৌধুরী বাড়ির রেললাইন আদর্শ বাজার নির্বাচন: তরুণ প্রার্থী হৃদয়ের প্রতি বাড়ছে আস্থা নারায়ণগঞ্জে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ঐক্যবদ্ধ পথচলার প্রত্যয় ফতুল্লায় ব্যবসা দখলের অভিযোগে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, দুই শিশুর মৃত্যু। রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ রূপগঞ্জে সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা। আন্ডা রফিকের গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

রিয়াদে প্রবাসী আড়াইহাজার উপজেলা বিএনপির কমিটি গঠন ও আলোচনা সভা

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২০৫ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রবাসী আড়াইহাজার উপজেলা বিএনপির নতুন কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২১ সদস্য বিশিষ্ট নতুন ঘোষিত ওই কমিটিতে আল-আমিন শিকদার আহ্বায়ক,মো.শহিদুল ইসলাম সদস্য সচিব ও মো. কামরুল ইসলাম যুগ্ম আহবায়ক মনোনীত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর ) রাতে রিয়াদের ১৮ নং এক্সিটের একটি কমিউনিটি সেন্টারে প্রবাসী আড়াইহাজার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম ও সৌদিআরব পূর্বাঞ্চল বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চাঁন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী আড়াইহাজার উপজেলা বিএনপির আহ্বায়ক আল-আমিন শিকদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ করে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) নজরুল ইসলাম আজাদ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে। দলের স্বার্থে সকল মতভেদ ভুলে গিয়ে সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।

এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রবাসী আড়াইহাজার উপজেলা বিএনপির সদস্য সচিব শহীদুল ইসলাম,মো. হারুনুর রশিদ,মো.আলমগীর হোসেন,মো.আল-আমিন শিকদার,আল-আমিন দাম্মাম,জামাল,আলি হাসান,খোকন,সাইদ আহমেদ নাহিদ, বশির মুন,আল-আমিন গাজি,ফজলুল হকসহ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বেগম জিয়ার সুস্থতা কামনা ও তার পরিবারের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

 

মুহাম্মদ আলী,সৌদি আরব:

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..