সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির উদ্বোধন দীর্ঘ আইনি লড়াই শেষে কারামুক্ত সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এনায়েতনগরে দোয়া ও মিলাদ মাহফিল জিয়ার আদর্শ বাস্তবায়নের প্রত্যয়ে সিদ্ধিরগঞ্জে যুবদলের দোয়া মাহফিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার দুই আসামি গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার, নারায়ণগঞ্জে মিছিলের অভিযোগ নারায়ণগঞ্জ জেলা পুলিশের রাত্রিকালীন কেন্দ্রীয় রোলকলে সম্মানিত পুলিশ সুপার এর অংশগ্রহণ পুলিশ সুপারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজে অংশ নিলেন পুলিশ সদস্যরা ফতুল্লায় হোসিয়ারী ব্যবসায়ী হারুন খালাসী হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ২ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রূপগঞ্জবাসীসহ দেশবাসীকে গোলাম ফারুক খোকনের শুভেচ্ছা বার্তা
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

স্বৈরাচার, ফ্যাসিবাদের জায়গা এই বাংলার মাটিতে আর হবে না; মুফতি মনির কাসেমী

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৪২ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

স্বৈরাচার, ফ্যাসিবাদের জায়গা এই বাংলার মাটিতে আর হবে না। গত ১৭ বছর শেখ হাসিনার নেতৃত্বে এ দেশে হত্যার রাজনীতি কায়েম করা হয়েছিল। আলেম-ওলামাদের কারাবন্দি করে বাংলাদেশকে হিন্দু রাষ্ট্রে পরিনত করতে চেয়েছিল। ইসলামকে ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু বাংলার মানুষ, ছাত্র-জনতা এক হয়ে সেই ফ্যাসিবাদকে এই দেশ থেকে বিতারিত করেছে। তারা আর এই দেশে রাজনীতি করতে পারবে না।

রোববার (১৬ মার্চ) বিকেলে ফতুল্লার মুসলিমনগরে বিশিষ্ট ব্যাক্তিদের সম্মানার্থে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জমিয়তে উলামায়ে ইসলামের নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুফতি মনির হোসেন কাসেমী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন ফতুল্লা থানা শাখার সভাপতি এডভোকেট শফিকুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর অর্থ সম্পাদক মাওলানা আব্দুল মজিদ, জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মীর আহম্মদুল্লাহ ফুয়াদ প্রমূখ। এছাড়া স্থানীয় বিএনপি, জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।

মুফতি মনির হোসেন কাসেমী আরও বলেন, রমজান মাস আত্মশুদ্ধির মাস। এই মাসে আমাদের ব্যক্তি জীবনে পরিবর্তন আনতে হবে। তাহলেই আমাদের সমাজ ও রাষ্ট্রীয় কাঠামোতে পরিবর্তন আসবে। আমরা সমৃদ্ধশালী একটি বাংলাদেশ দেখতে চাই। একটি সুখী-সুন্দর দেশ দেখতে চাই।

মাওলানা আব্দুল মজিদ বলেন, এমন একটি গোষ্টি রাষ্ট্র ক্ষমতায় বসেছিল যারা ভারতের প্রেসক্রিপশনে দেশ চালাতো। আলেমদের নির্যাতন করতো। মহান রাব্বুল আল আমিন সেই ফ্যাসিবাদকে হটিয়েছে। আমরা সেই ফ্যাসিস্ট সরকার আর চাই না।

শফিকুল ইসলাম বলেন, আগামি দিনে ফ্যাসেবাদ মুক্ত রাষ্ট্র কায়েম করাই আমাদের লক্ষ্য। আমরা যদি আয়াদর্শ রাষ্ট্র দেখতে চাই, তাহলে নিজেদের মধ্যে পরিবর্তন আনতে হবে। সবার প্রতি আহ্বান যেনো আমরা ফ্যাসিবাদের নেতাকর্মীদের মতো না হয়ে যাই।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..