সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির উদ্বোধন দীর্ঘ আইনি লড়াই শেষে কারামুক্ত সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এনায়েতনগরে দোয়া ও মিলাদ মাহফিল জিয়ার আদর্শ বাস্তবায়নের প্রত্যয়ে সিদ্ধিরগঞ্জে যুবদলের দোয়া মাহফিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার দুই আসামি গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার, নারায়ণগঞ্জে মিছিলের অভিযোগ নারায়ণগঞ্জ জেলা পুলিশের রাত্রিকালীন কেন্দ্রীয় রোলকলে সম্মানিত পুলিশ সুপার এর অংশগ্রহণ পুলিশ সুপারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজে অংশ নিলেন পুলিশ সদস্যরা ফতুল্লায় হোসিয়ারী ব্যবসায়ী হারুন খালাসী হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ২ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রূপগঞ্জবাসীসহ দেশবাসীকে গোলাম ফারুক খোকনের শুভেচ্ছা বার্তা
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

ফতুল্লায় জোবিঅ’র অভিযানে হামলা, হুমকি

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৬৩ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযানে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ফতুল্লা থানাধীন লামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনারসূত্রে জানাযায়, এদিন দুপুর সাড়ে ১২টার দিকে লামাপাড়া এলাকায় জোবিঅ ক্রাশ প্রোগ্রাম নামে একটি অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। অভিযানে হঠাৎ স্থানীয় অবৈধ গ্যাস সংযোগকারি বশির হাজীর নেতৃত্বে হামলা চালানো হয়। এসময় এক সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নিতে চেষ্টা করেন বশির। শুধু তাই নয়, ওই সাংবাদিকসহ সকল কর্মকতা কর্মচারীদের প্রকাশ্যে গালিগালাজসহ হুমকি ধমকিও প্রদান করেন তিনি। পরিস্থিতি আরও উত্তপ্ত হলে ওই এলাকায় ক্রাশ প্রোগ্রাম বন্ধ করে দেন কর্মকর্তারা।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওই সাংবাদিক ও কয়েকজন কর্মকর্তা।
এরপর দুপুর দেড়টায় পশ্চিম লামাপাড়া-পূর্ব রামারবাগ এলাকায় জোবিঅ ক্রাশ প্রোগ্রাম নামক এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে মোট ১৬টি আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তার মধ্যে শুধুমাত্র বকেয়ার জন্য ৭টি সংযোগ, অনুমোদন অতিরিক্ত চুলার জন্য ৫টি সংযোগ ও অবৈধ জন্য ৪টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। যার মধ্যে মোট অবৈধ চুলা ৩৬টি এবং মোট বকেয়া ৭ লক্ষ নব্বই হাজার ছত্রিশ টাকা।
অভিযানে উপস্থিত ছিলেন, জোবিঅ ফতুল্লার ব্যবস্থাপক প্রকৌশলী মশিউর রহমান, জোবিঅ নারায়ণগঞ্জের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তাক মাসুদ মো: ইমরান এবং আবিবি নারায়ণগঞ্জের ইসিসি শাখার ব্যবস্থাপক প্রকৌশলী আবু সুফিয়ানসহ আরও অনেক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..