সংবাদ শিরোনাম :
নাসিকের নবনিযুক্ত প্রশাসক সাখাওয়াতকে ফুলেল শুভেচ্ছা বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের সচেতন নাগরিক গড়ে তুলতে সাগরের আহ্বান: নিরাপদ সড়ক আন্দোলনের নতুন দৃষ্টিভঙ্গি ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা ঈদুল ফিতরের পবিত্র আনন্দে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন আলিফ দেওয়ান বক্তাবলি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সভাপতি বাদশা মিয়ার ঈদ শুভেচ্ছা কুতুবপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ডের পক্ষ থেকে আলহাজ্ব মোঃ সালাউদ্দিনের ঈদুল ফিতরের শুভেচ্ছা ফতুল্লা ইউপি চেয়ারম্যান হিসেবে এনআরবি মামুন’কে দেখতে চায় সাধারণ জনগণ আসন্ন বক্তাবলী ইউনিয়ন পরিষদ ৪নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সিরাজ মিয়া সকলের দোয়া প্রার্থী “চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, তবুও থামানো যাচ্ছে না মদনপুরের চাঁদাবাজ গ্যংদের “ ‎চাঁদার দাবিতে ফতুল্লায় এমপি আল আমিনের ক্যাডার আলিফ বাহিনীর তান্ডব, আহত ৭
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে অজ্ঞাত ব্যক্তির জবাইকৃত লাশ উদ্ধার

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৪৮ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জর সিদ্ধিরগঞ্জে ৯ নং ওয়ার্ডে জালকুড়ি এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির জবাইকৃত লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলার সিদ্ধিরগঞ্জের জালকুড়ি খিলপাড়া বৌ-মারা খামার সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এই রিপোর্ট লেখার সময় সকাল সাড়ে ৯টা পর্যন্ত লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা সড়কের পাশে উপুর হয়ে পড়ে থাকা অবস্থায় রক্তাক্ত এক ব্যাক্তির লাশ পড়ে থাকতে দেখে।

বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানাকে অবহিত করলে সকাল সোয়া ৯টায় পুলিশ ঘটনাস্থলে আসে।

এদিকে স্থানিয়রা মনে করছে নিহত ব্যাক্তির লাশটি কোন ইজিবাইক চালকের হতে পারে।

রাতের কোন এক সময় হয়তো ইজিবাইক ছিনতাই করে তাকে হত্যা করে থাকতে পারে বলে ধারণা করছে স্থানীয়রা। নিহত ব্যাক্তির পকেটে তার ব্যাবহৃত মোবাইল পাওয়া গেছে। লাশ উদ্ধারের খবর শুনে স্থানীয় অনেক ইজিবাইকের চালকরাও ঘটনাস্থলে আসে।

এবিষয়ে ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক মঞ্জুরুল জানান, আমরা স্থানীয়দের মাধ্যমে লাশের খবর পেয়ে ঘটনাস্থলে আসি। লাশের সুরতহাল প্রস্তুত করছি। বিস্তারিত পরে বলা যাবে।

 

মোঃ আবু কাওছার মিঠু
রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..