সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির উদ্বোধন দীর্ঘ আইনি লড়াই শেষে কারামুক্ত সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এনায়েতনগরে দোয়া ও মিলাদ মাহফিল জিয়ার আদর্শ বাস্তবায়নের প্রত্যয়ে সিদ্ধিরগঞ্জে যুবদলের দোয়া মাহফিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার দুই আসামি গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার, নারায়ণগঞ্জে মিছিলের অভিযোগ নারায়ণগঞ্জ জেলা পুলিশের রাত্রিকালীন কেন্দ্রীয় রোলকলে সম্মানিত পুলিশ সুপার এর অংশগ্রহণ পুলিশ সুপারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজে অংশ নিলেন পুলিশ সদস্যরা ফতুল্লায় হোসিয়ারী ব্যবসায়ী হারুন খালাসী হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ২ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রূপগঞ্জবাসীসহ দেশবাসীকে গোলাম ফারুক খোকনের শুভেচ্ছা বার্তা
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

নবীনগর ও পূর্ব গোপালনগরে ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ!এলাকাবাসীর ক্ষোভ

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৪০৬ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের নবীনগর ও পূর্ব গোপালনগর গ্রামে ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
এ নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
এলাকাবাসী সুত্রে জানা যায়,নবীনগর ও পূর্ব গোপালনগর এলাকায় চলমান ড্রেন লাইন নির্মাণের কাজ করছেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির পিতা মোস্তফা কন্ট্রাক্টর। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে নির্মাণ কাজ চললেও শুরু থেকেই নিম্নমানের সামগ্রী ব্যবহার, নকশা বহির্ভূত কাজ এবং তদারকির অভাবে প্রকল্পটি প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগীরা জানান, ড্রেন লাইনের বিভিন্ন অংশে প্রয়োজনের তুলনায় কম রড ব্যবহার করা হয়েছে। ডালাই কাজে নিম্নমানের সিমেন্ট, সিলেকশন বালু এবং অপর্যাপ্ত নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
তারা আরো বলেন, এসব অনিয়মের বিষয়ে কথা বলতে গেলে স্থানীয় আওয়ামী লীগ নেতা সুলতান শেখের ছোট ভাই শাহ আলী শেখের হাতে হেনস্তার শিকার হতে হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক প্রত্যক্ষদর্শী অভিযোগ করে বলেন, নবীনগর ৩নং ওয়ার্ডের মেম্বার জলিল শেখ (জলিল মেম্বার) একাধিক বৈষম্য হত্যা মামলার আসামী। তাঁর নিজস্ব মার্কেটের সামনে ড্রেন লাইন নকশা অনুযায়ী ৪ ফুট হওয়ার কথা থাকলেও সেখানে ৩ ফুট প্রস্থের ড্রেন নির্মাণ করা হচ্ছে। এ কারণে এলাকায় বিরোধ ও অসন্তোষ সৃষ্টি হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, জলিল শেখ ও শাহ আলী শেখের প্রভাবের কারণে কেউ অনিয়ম নিয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। যারা কথা বলার চেষ্টা করছেন, তাঁদেরকে বিভিন্নভাবে হুমকি-হেনস্তার মুখে পড়তে হচ্ছে।
এলাকাবাসীর দাবি, দ্রুত তদন্ত করে নকশা অনুযায়ী মানসম্মত ও দুর্নীতিমুক্তভাবে ড্রেন লাইন নির্মাণ নিশ্চিত করা হোক।

এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে সাব কন্ট্রাক্টর ইউসুফ বলেন, আমাদের কাজটা হলো আউট টু আউট ৪ ফুট ধরা। অফিসের কাগজ-কলম অনুযায়ী ৪ ফুটের কাজই করা হয়েছে।
এ বিষয়ে মুঠোফোনে জানতে এনায়েতনগর ইউনিয়নের নবীনগর ৩নং ওয়ার্ডের মেম্বার জলিল শেখ বলেন, কাগজ অনুযায়ী ৪ ফুট পুরো ড্রেনটি, সাইড ওয়ালটি ৮ ইঞ্চি, মোড়টি মাইর খাওয়াইছে এটি আমি নিজে মেপে দেখছি। এনায়েতনগর ৩নং ওয়ার্ডে পুরো ১০০ ভাগ কাজ বুঝে নিয়েছি আমি নিজে দাঁড়িয়ে থেকে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ড্রেন লাইন নির্মাণ নিয়ে দু’পক্ষের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছে। গতকাল আমরা সকলে বইসা সমাধান করে দিছি। এখানে কন্ট্রাকটর-ইঞ্জিনিয়ার সবাইকে ডাকাইছি এবং তাদেরকে জিজ্ঞাসা করেছি কেন ভুল হয়েছে, পরে তারা এ বিষয়ে ভুল স্বীকার করে বলে যে মোড়ের কারণে একটু ভুল হয়েছে পরবর্তীতে আর হবে না। এলাকায় প্রভাবের বিষয়টি তিনি অস্বীকার করে বলেন, এটা সঠিক না। বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামী হওয়ার বিষয়টি নিয়ে তিনি বলেন, এ মামলাটি আমাক উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..