বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপারসন, তিনবারের সাবেক ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপসহীন নেত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমি গভীর শোক, বেদনা ও হৃদয় ভরা দুঃখ প্রকাশ করছি। তার মৃত্যুতে বাংলাদেশ এক মহান রাজনৈতিক অভিভাবককে হারালো এবং বিএনপি হারালো তার প্রেরণার প্রধান উৎসকে।
বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির এক উজ্জ্বল অধ্যায়। স্বৈরাচারবিরোধী আন্দোলন, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জাতীয়তাবাদী চেতনা ও সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষায় তার অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আপসহীন নেতৃত্ব, সাহসিকতা ও দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে তিনি দেশের কোটি কোটি মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি নানা প্রতিকূলতা, নিপীড়ন ও নির্যাতনের সম্মুখীন হয়েছেন; তবুও গণতন্ত্র ও জনগণের অধিকার প্রশ্নে কখনো আপস করেননি। তার নেতৃত্বে বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, বরং গণতন্ত্র রক্ষার এক শক্তিশালী আন্দোলনে পরিণত হয়েছে। তিনি আজীবন দেশ ও জাতির কল্যাণে নিজেকে উৎসর্গ করে গেছেন।
আমি মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, বিএনপির সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত সবাইকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন—আমিন।
আপনার মন্তব্য প্রদান করুন...