নারায়ণগঞ্জ-৪ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আলী। সোমবার (২৯ ডিসেম্বর) তিনি নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়ন পত্র জমা দেন।
মনোনয়ন জমা দেওয়ার সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এ সময় আলহাজ্ব মোঃ আলী বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে জনগণের কল্যাণে কাজ করাই তার মূল লক্ষ্য। নারায়ণগঞ্জ-৪ আসনের সার্বিক উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে তিনি কাজ করতে চান বলে জানান।
জেলা রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন পত্র গ্রহণ করেন এবং নির্বাচনী বিধি অনুযায়ী পরবর্তী কার্যক্রম সম্পন্ন করার কথা জানান।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে রাজনৈতিক কর্মকাণ্ড ক্রমেই প্রাণবন্ত হয়ে উঠছে।
আপনার মন্তব্য প্রদান করুন...