সংবাদ শিরোনাম :
বক্তাবলী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানালেন নজরুল ইসলাম প্রধান উপজেলা নির্বাচনে আসছেন প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিক গোপন বৈঠক বানচাল, জমিয়তে নেতাকর্মীদের ভয়ে পালালেন মাওলানা ফেরদাউস ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ চৌধুরী বাড়ির রেললাইন আদর্শ বাজার নির্বাচন: তরুণ প্রার্থী হৃদয়ের প্রতি বাড়ছে আস্থা নারায়ণগঞ্জে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ঐক্যবদ্ধ পথচলার প্রত্যয় ফতুল্লায় ব্যবসা দখলের অভিযোগে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, দুই শিশুর মৃত্যু। রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ রূপগঞ্জে সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা। আন্ডা রফিকের গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

কাশীপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত হলেন নুরুল ইসলাম লাভলু

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২৯২ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কাশীপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নুরুল ইসলাম লাভলুকে ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফতুল্লা থানার সভাপতি শহীদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলের শৃঙ্খলা বজায় রাখা এবং সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে জানানো হয়, নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে।
দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, নুরুল ইসলাম লাভলুর নেতৃত্বে কাশীপুর ইউনিয়ন বিএনপির কার্যক্রম আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..