সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির উদ্বোধন দীর্ঘ আইনি লড়াই শেষে কারামুক্ত সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এনায়েতনগরে দোয়া ও মিলাদ মাহফিল জিয়ার আদর্শ বাস্তবায়নের প্রত্যয়ে সিদ্ধিরগঞ্জে যুবদলের দোয়া মাহফিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার দুই আসামি গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার, নারায়ণগঞ্জে মিছিলের অভিযোগ নারায়ণগঞ্জ জেলা পুলিশের রাত্রিকালীন কেন্দ্রীয় রোলকলে সম্মানিত পুলিশ সুপার এর অংশগ্রহণ পুলিশ সুপারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজে অংশ নিলেন পুলিশ সদস্যরা ফতুল্লায় হোসিয়ারী ব্যবসায়ী হারুন খালাসী হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ২ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রূপগঞ্জবাসীসহ দেশবাসীকে গোলাম ফারুক খোকনের শুভেচ্ছা বার্তা
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

শীতার্ত মানুষের পাশে ফতুল্লা থানা ৫নং ওয়ার্ড বিএনপি: খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৪১২ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
oplus_0

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত চেয়ারপারসন, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী ও মানবতার মা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল এবং অসহায় ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

ফতুল্লা ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে শনিবার (১৭ জানুয়ারি) ফতুল্লার সস্তাপুর ঈদগাহ মাঠে এ মানবিক ও ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে বিএনপির এই উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা কুড়ায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোঃ চৌধুরী। তিনি বলেন, “আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারাজীবন গণতন্ত্র, মানবতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করে গেছেন। তার আদর্শ অনুসরণ করেই বিএনপি আজও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আছে।”

ফতুল্লা ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সানাউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন সিকদার, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক টিপু, ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, ফতুল্লা থানা কৃষকদলের আহ্বায়ক জুয়েল আরমান, ফতুল্লা থানা শ্রমিক দলের আহ্বায়ক শাহ আলম পাটোয়ারী, ফতুল্লা থানা তাঁতি দলের আহ্বায়ক ইউনুস মাস্টার এবং ফতুল্লা থানা কুতুবপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বিএনপির সমাজ ও যুব কল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব সালাউদ্দিন।

দোয়া ও মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে শীতার্ত ও অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়, যা মানবিক রাজনীতির উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উপস্থিত সকলের হৃদয়ে গভীর ছাপ ফেলে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..