সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির উদ্বোধন দীর্ঘ আইনি লড়াই শেষে কারামুক্ত সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এনায়েতনগরে দোয়া ও মিলাদ মাহফিল জিয়ার আদর্শ বাস্তবায়নের প্রত্যয়ে সিদ্ধিরগঞ্জে যুবদলের দোয়া মাহফিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার দুই আসামি গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার, নারায়ণগঞ্জে মিছিলের অভিযোগ নারায়ণগঞ্জ জেলা পুলিশের রাত্রিকালীন কেন্দ্রীয় রোলকলে সম্মানিত পুলিশ সুপার এর অংশগ্রহণ পুলিশ সুপারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজে অংশ নিলেন পুলিশ সদস্যরা ফতুল্লায় হোসিয়ারী ব্যবসায়ী হারুন খালাসী হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ২ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রূপগঞ্জবাসীসহ দেশবাসীকে গোলাম ফারুক খোকনের শুভেচ্ছা বার্তা
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

নাসিকের নবনিযুক্ত প্রশাসক সাখাওয়াতকে ফুলেল শুভেচ্ছা বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৯২ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের নেতৃবৃন্দ।

প্রশাসক সাখাওয়াত এর সাথে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে সংগঠনটির পক্ষ থেকে তাকে এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় নেতৃবৃন্দ ফুলেল অভ্যর্থনার মাধ্যমে নবনিযুক্ত প্রশাসককে বরণ করে নেন এবং তার দায়িত্বপালনে সর্বাত্মক সফলতা কামনা করেন।

শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের আহ্বায়ক আবু হাসান টিপু, সদস্য সচিব এনআরবি মামুন, যুগ্ম আহ্বায়ক আলী নেওয়াজ তালুকদার টরি, রোমেল মিয়া, রাসেল প্রধান, তুহিন, মোহাম্মদ হানিফ, জুম্মন, মোহাম্মদ মামুনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের দক্ষ নেতৃত্বে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে। তারা নগরবাসীর কল্যাণে তার সুদূরপ্রসারী পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ প্রত্যাশা করেন।

উল্লেখ্য, নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি নগরীর সার্বিক উন্নয়ন ও সেবার মানোন্নয়নে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..